ব্যাংকিং সেবায় ফ্লোরা সিস্টেমসের নতুন মাইলফলক

টেক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২০, ১৮:৫৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৮:৫৭

ফ্লোরা সিস্টেমসের নতুন অর্জন দেশে কোর ব্যাংকিং সফটওয়্যার কোম্পানি হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করলো ফ্লোরা সিস্টেম। বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকিং সফটওয়্যার প্রতিষ্ঠান টেমেনস টি২৪’র মাধ্যমে এই মাইলফলক ছুঁয়েছে ফ্লোরা টেলিকম। রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে কলা হয়, ‘ফ্লোরা ব্যাংক’ নামে বিশেষায়িত সফটওয়্যারে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংকের সব এটিএম বুথসহ এক হাজার ২৪টি শাখার ১ কোটি ৯ লাখ ৫১ হাজার ৭২৫টি হিসাব পরিচালনা হচ্ছে, যা বাংলাদেশি কোনও ব্যাংকিং সফটওয়্যার প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা হওয়ার প্রথম ঘটনা। একই সময়ে টেমেনস টি২৪’র সফটওয়্যারের মাধ্যমে অগ্রণী ব্যাংকের ৯৫৮টি শাখাসহ সব এটিএম মেশিনকে সংযুক্ত করে সেবা প্রদান করছে ফ্লোরা টেলিকম।

ফ্লোরা টেলিকমের প্রধান পরিচলন কর্মকর্তা (সিওও) শেখ জাওয়াহের আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প অনুসরণে দেশের আর্থিক খাতে তথ্য ব্যবস্থাপনায় নিরাপদ সেবা দেওয়ার লক্ষ্যে ২০০৮ সালে টেমেনস টি২৪’র সঙ্গে যাত্রা শুরু করে ফ্লোরা টেলিকম। এর আগে ১৯৯৭ সালের জুলাই মাসে ফ্লোরা ব্যাংক কোর ব্যাংকিং সফটওয়্যারের প্রকল্প শুরু হয়।  তিনি আরও বলেন, ফ্লোরা টেলিকমের সফল বাস্তবায়িত প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সীমান্ত ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক, এনসিসিবিএল, এনবিআর, বাংলাদেশ পাসপোর্ট অধিদফতর, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ নির্বাচন কমিশন, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ইত্যাদি।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি