শিগগিরই হাওরাঞ্চলে পৌঁছে যাবে টেলিটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২০, ২০:২২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২০:২২

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাব উদ্দিন এ মাসেই হাওরাঞ্চলে সংযোগ যেতে পারে টেলিটকের। সোমবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টেলিটকের ভেরিফাইড পেজে ‘গ্রাহকদের অভিজ্ঞতা’ শীর্ষক এক লাইভে যুক্ত হয়ে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাব উদ্দিন এ কথা বলেন।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, রবি বা বাংলালিংকের যে বিনিয়োগ, সেই তুলনায় আমাদের বিনিয়োগ খুবই কম, সাড়ে চার হাজার কোটি টাকা মাত্র। আমরা চেষ্টা করছি শক্তিশালী কানেক্টিভিটি গড়ে তোলার। সব সমস্যার সমাধান করে আগামী ১-২ বছরের মধ্যে আমরা গ্রাম পর্যায়ে ফোরজি নেটওয়ার্ক পৌঁছাতে পারবো বলে আশা করছি।

ভবিষ্যতে উচ্চগতির ইন্টারনেটের বিষয়ে তিনি বলেন, ফোরজি আমরা প্রত্যেকটি জেলা শহরে পৌঁছাতে পেরেছি। থ্রিজি নেটওয়ার্ক প্রত্যেকটি উপজেলা পর্যন্ত পৌঁছানো গেছে। টুজি আমাদের গ্রাম পর্যায়ে আছে। এই আধুনিক প্রযুক্তি জগতে টুজি, থ্রিজি নেটওয়ার্ক থাকবে না। আমরা এখন সরাসরি ফোরজির দিকে ঝুঁকছি। যার মাধ্যমে আমরা আগামীতে উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করতে পারবো।

টেলিটকের এই ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, টেলিটক এমন একটি অপারেটর যেখানে অন্য অপারেটর এখন পর্যন্ত কানেক্টিভিটি দিতে পারেনি, সেখানে টেলিটক পৌঁছেছে। টেলিটক একমাত্র প্রতিষ্ঠান সুন্দরবনের যার কানেক্টিভিটি আছে। আমরা খুব দ্রুত হাওর-বাঁওড় এলাকায় টেলিটকের কানেক্টিভিটি পৌঁছানোর চেষ্টা করছি। আশা করি এই মাসে আমরা ওইসব এলাকায় টেলিটকের কার্যক্রম চালু করতে পারবো।

তিনি লাইভে গ্রাহকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রতি মাসে সরাসরি গ্রাহকদের সঙ্গে যুক্ত হয়ে অনুষ্ঠানটি চালিয়ে নিয়ে যাওয়ারও আগ্রহ প্রকাশ করেন। তিনি এসময় গ্রাহকদের অভিযোগ শুনবেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।



/এইচএএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম