বাজারে আসছে মটো জি৯ প্লাস

টেক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২০, ২১:১৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২১:২৬

মটো জি৯ প্লাস ফোন দেশের স্মার্টফোনপ্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে ‘জি’ সিরিজের স্মার্টফোন ‘মটো জি৯ প্লাস’ বাজারে আনার ঘোষণা দিয়েছে মটোরোলা। ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ফ্ল্যাগশিপ ১২.১২ সেল উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর রাত ১২টার পর থেকে ফোনটি পাওয়া যাবে ২৭ হাজার ৯৯৯ টাকায়।

পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ও অন্যান্য ফিচারের দিক থেকে এই মডেলের ফোনটি বেশ শক্তিশালী বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘দেশের বাজারে মটোরোলার অত্যাধুনিক প্রযুক্তির ও বিশ্ববাজারে সফল পণ্যগুলো আনার পরিকল্পনার অংশ হিসেবে ‘মটো জি৯ প্লাস’ ফোনটি আনা হচ্ছে। এই মডেলের স্মার্টফোনটি বিশ্ববাজারে অত্যন্ত সফল।’ 

ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর ও ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ক্যামেরায় কোয়াড পিক্সেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটিতে ৩০ ওয়াটের টার্বো চার্জিং সুবিধাসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে, যা টানা দুই দিন পাওয়ার ব্যাকআপ দেবে। এতে ৬.৮ ইঞ্চির এইচডিআর ১০ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটিতে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। আছে মাইক্রো এসডি কার্ড স্লট।

আরও তথ্য জানতে যোগদিন মটোরোলার ফেসবুক পেজে: https://www.facebook.com/HelloMotoBangladesh এবং মটোরোলার ইন্সটাগ্রাম পেজে: https://www.instagram.com/motorolabangladesh/

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম