২০২১ সালে হোয়াটসঅ্যাপে নতুন নিয়ম

আসির আহবাব নির্ঝর
০৮ ডিসেম্বর ২০২০, ২১:০৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:০৮

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আরও আকৃষ্ট করতে একের পর একের ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। তারই ধারাবাহিকতায় এবার আরও একটি ফিচার এনেছে প্রতিষ্ঠানটি। নতুন এই ফিচারের মাধ্যমে ইন-অ্যাপ নোটিফিকেশন পাবেন ব্যবহারকারীরা।
ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। তবে এই ফিচার নিয়ে কোনও প্রচারণা চালায়নি তারা। ফিচারটির মাধ্যমে হোয়াটসঅ্যাপ ওপেন করার পর ব্যবহারকারীরা দুটি উপায়ে নোটিফিকেশন পাবেন।
বর্তমানে শুধু আইওএস ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ইন-অ্যাপ নোটিফিকেশন সুবিধা পাচ্ছেন। দ্রুতই এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও চালু হবে বলে আশা করা হচ্ছে। আইওএস ব্যবহারকারীরা সেটিংস থেকে নোটিফিকেশন অপশনে গেলেই ‘ইন-অ্যাপ নোটিফিকেশন’ নামের অপশনটি পাবেন। এখানে ক্লিক করার পর নোটিফিকেশনের দুটি আলাদা ধরণ থেকে যেকোনও একটি বাছাই করতে হবে।
এদিকে ওয়াবেটাইনফো জানিয়েছে, ২০২১ সালে নিজেদের ‘টার্মস অব সার্ভিসে’ পরিবর্তন আনবে হোয়াটসঅ্যাপ, যা ৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। যেসব ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের নতুন নীতি মানবে না, তাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।
সম্প্রতি ওয়াবেটাইনফো হোয়াটসঅ্যাপের ‘টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি আপডেটস’ এর স্ক্রিনশট প্রকাশ করেছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের ডাটা কীভাবে প্রক্রিয়াকরণ করে তার বিস্তারিত বর্ণনা রয়েছে সেখানে।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম