পর্দা নামলো ডিজিটাল ওয়ার্ল্ডের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২০, ২২:৩৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২২:৩৬

পর্দা নামলো ডিজিটাল ওয়ার্ল্ডের

ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তিভিত্তিক আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’ -এর পর্দা নামলো।  শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে তিন দিনের এই আয়োজন সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব ও বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

সালমান এফ রহমান বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের দাবায়ে রাখতে পারবা না।  ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আমরা তা প্রমাণ করেছি।’

জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়া প্রযুক্তিবিদ তৈরির জন্য শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি স্থাপনের উদ্যোগ আমরা আইসিটি ডিভিশন থেকে গ্রহণ করেছি।’

‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’ -এর আয়োজনের অধিকাংশ অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত ছিল— উদ্বোধনী অনুষ্ঠান, মিনিস্ট্রিয়াল কনফারেন্স, সেমিনার, প্রদর্শনী, ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা, ভার্চুয়াল মুজিব কর্নার, মিউজিকাল কনসার্ট ইত্যাদি।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম