ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেলো ফিফোটেক

টেক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২০, ০০:৩৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০০:৪১

পুরস্কার পেলো ফিফোটেক করোনা মহামারি পরিস্থিতিতে ডিজিটাল পদ্ধতিতে সেবাদানের মাধ্যমে জাতীয় পর্যায়ে বেসরকারি ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২০’ অর্জন করেছে তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম সেরা প্রতিষ্ঠান ফিফোটেক।

চতুর্থ ডিজিটাল বাংলাদেশ জাতীয় দিবসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদ হোসেন।  তৌহিদ হোসেনের হাতে এ পুরস্কারটি তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বেসরকারি ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল বাংলাদেশের পুরস্কার অর্জন করায় ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদ হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ পুরস্কার অর্জনটি আমি ও আমার প্রতিষ্ঠানের জন্য উৎসাহব্যাঞ্জক। পুরস্কার বা স্বীকৃতি সব সময় কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দেয়।

প্রসঙ্গত, ২০০২ সাল থেকে আইটি ও আইটিএস খাতে নিরবচ্ছিন্নভাবে গ্রাহকদের সেবা দিয়ে আসছে ফিফোটেক। বর্তমানে প্রতিষ্ঠানটিতে চার শতাধিক কর্মী কাজ করছেন।

/এইচএএইচ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম