স্যামসাংয়ের গ্যালাক্সি বাড ইয়ারফোনের তথ্য ফাঁস

আসির আহবাব নির্ঝর
২১ ডিসেম্বর ২০২০, ২২:১৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:২৪

স্যামসাংয়ের গ্যালাক্সি বাড ইয়ারফোনের তথ্য ফাঁস স্যামসাংয়ের বর্তমানে গ্যালাক্সি বাড সিরিজের তিনটি ইয়ারফোন রয়েছে। এগুলো হলো— বাডস, বাডস প্লাস এবং বাডস লাইভ।  গুঞ্জন উঠেছে, এই সিরিজে আরও একটি ইয়ারফোন যুক্ত হতে যাচ্ছে।  নতুন ইয়ারফোনটির নাম হতে পারে বাডস প্রো।

কয়েকটি ওয়েবসাইটের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট এক প্রতিবেদনে জানায়, স্যামসাং গ্যালাক্সি বাড সিরিজের নতুন ইয়ারফোন ভিন্ন ডিজাইনে বাজারে আসবে।  এতে থ্রি-ডি স্পেশাল অডিও নামের একটি ফিচার থাকবে, যা কাজ করবে অ্যাপলের এয়ারপডের মতোই।

স্যামসাংয়ের নতুন ইয়ারফোনের ডিজাইনে ভিন্নতা থাকলেও বাডস প্লাসের সঙ্গে এর কিছু সাদৃশ্য থাকবে।  বিশেষ করে বাডস প্লাসের মতোই কোমল হবে এটি। ফাঁস হওয়া তথ্য বলছে, তিনটি ভিন্ন রঙে এসব ইয়ারফোন পাওয়া যাবে।  এগুলো হলো— কালো, সাদা এবং নীল বা বেগুনি।

স্যামসাং গ্যালাক্সি বাডস প্রো ইয়ারফোনে ‘ভয়েস ডিটেক্ট’ নামের আকর্ষণীয় একটি ফিচার থাকবে।  ব্যবহারকারী কারও সঙ্গে কথা বলার সময় মিডিয়া ভলিউম স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেবে এই ফিচার।  নতুন ইয়ারফোনটির দাম কত হবে তা জানা যায়নি।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম