হয়রানি মুক্ত ডিজিটাল সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: আইসিটি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ২১:৩৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২১:৩৫
image

হয়রানি মুক্ত ডিজিটাল সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: আইসিটি প্রতিমন্ত্রী বর্তমান সরকার এক হাজার চারশ’র বেশি ডিজিটাল সেবা জনগণের কাছে পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বর্তমানে ৬ হাজার ডিজিটাল ডেলিভারি সেন্টারের মাধ্যমে প্রতি মাসে ৬০ লাখ মানুষ ডিজিটাল সেবা পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘কম সময়ে, কম খরচে এবং হয়রানি মুক্তভাবে দ্রুততার সঙ্গে গুণগত মানসম্পন্ন সেবা নিশ্চিতে সরকার কাজ করছে।’

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজিত ‘আইডিয়াথন’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশের স্টার্টআপদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্টার্টআপ ইকোসিস্টেম বিকশিত করার লক্ষ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১২ বছরে যথাযথ ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার কারণে করোনা পরিস্থিতিতেও দেশের অর্থনীতি সচল রয়েছে। জিডিপি গ্রোথ ৫ দশমিক ২৮ শতাংশ ধরে রাখা সম্ভব হয়েছে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিনোদন, সরবরাহ ব্যবস্থাসহ বিচারিক কাজ সচল রয়েছে।’

মুজিববর্ষে আইসিটি বিভাগের নেওয়া একশ’টি উদ্যোগের একটি হলো ‘আইডিয়াথন’। দেশের  প্রায় ৭০ ভাগ জনগোষ্ঠীর বয়স ৩৫ এর নিচে। এরাই আগামীতে নেতৃত্ব দেবে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, এই তরুণ প্রজন্মই ভবিষ্যতে বাংলাদেশকে ‘লেবার বেইজড্ ইকোনোমি’থেকে ‘ডিজিটাল ইকোনমিতে’ পরিবর্তন করতে শক্তিশালী ভূমিকা পালন করবে।’তরুণ প্রজন্মকে ভবিষ্যতের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

আইডিয়াথন প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, বেসিস এর সভাপতি সৈয়দ আলমাস কবীর।

চূড়ান্ত প্রতিযোগিতায় ৩০টি দল অংশগ্রহণ করে। বিচারক মন্ডলীর নির্বাচন শেষে সেরা ৫টি স্টার্টআপকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। বিজয়ীদলগুলো হল- ছবির বাক্স, কৃষিয়ান, চার ছক্কা লিমিটেড, এএনটিটি রোবোটিক্স লিমিটেড ও রক্ষী লিমিটেড।

উল্লেখ্য, বিজয়ী স্টার্টআপরা দক্ষিণ কোরিয়াতে ৬ মাসের বিশেষ প্রশিক্ষণ, ইনকিউবেশন, ফান্ডিং, আন্তর্জাতিক পেটেন্টসহ বিভিন্ন সুবিধা পাবে। পরে প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

/জেইউ/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম