২০১৫ সালের সেরা কয়েকটি ল্যাপটপ

দায়িদ হাসান মিলন
০১ জানুয়ারি ২০১৬, ১৫:১২আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ১৫:১২

লেনোভো ইয়োগা-৩-১৪
বিদায় নিয়েছে ২০১৫ সাল। কিন্তু এ বছরটি প্রযুক্তি জগতে দিয়ে গেছে অনেক কিছুই। উন্নত হয়েছে প্রযুক্তি জগতের অনেক ক্ষেত্র। বিশেষ করে কম্পিউটার তথা ল্যাপটপে যুক্ত হয়েছে নতুন অনেক বিষয়।

২০১৫ সালে বিভিন্ন ধরনের ল্যাপটপ বাজারে আসে। এগুলোর মধ্যে রয়েছে হাইব্রিড, গেমিং এবং আল্ট্রাবুক। আসুন এবার দেখে নিই ২০১৫ সালে সেরা কয়েকটি ল্যাপটপ।

ডেল ইনসপাইরন ১১

ডেল-এর এই ল্যাপটপটির ১১.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে। এটা চতুর্থ জেনারেশন ইন্টেল কোর প্রসেসর দিয়ে পরিচালিত। এতে ৫০০ গিগা স্টোরেজ ক্ষমতা রয়েছে। ইনসপাইরন ১১ ল্যাপটপের ব্যাটারি ৮ ঘণ্টার বেশি ব্যাকআপ দেয়।

ডেল এক্সপিএস ১৩

এই ল্যাপটপের ডিসপ্লে ১৩.৩ ইঞ্চি। এটা ষষ্ঠ জেনারেশনের ইনটেল কোর আই-৩ প্রসেসর এবং উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম দিয়ে পরিচালিত।

এইচপি এনভয় ১৪

এইচপির এই ল্যাপটপের ডিসপ্লে ১৪ ইঞ্চির এবং এটা ইন্টেল কোর-আই-৭ প্রসেসর দিয়ে পরিচালিত। ল্যাপটপটির ১২ গিগা র‍্যাম রয়েছে। এর স্টোরেজ ক্ষমতা ১ টেরা।

লেনোভো আইডিয়া-প্যাড ওয়াই৫০-৭০

লেনোভোর এই ল্যাপটপে ১৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা দিয়ে চমৎকারভাবে অফিস এবং গেমিং-এর কাজ করা যায়। এটা ইন্টেল কোর-আই-৭ প্রসেসরে পরিচালিত হয়। এর ৮ গিগা ডিডিআর-৩ র‍্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ ক্ষমতা রয়েছে।

লেনোভো ইয়োগা-৩-১৪

এই ল্যাপটপের ১৪ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে যা পুরোপুরি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়। এটা ইন্টেল কোর-আই-৭ প্রসেসরে পরিচালিত হয়। এর ৮ গিগা র‍্যাম রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম