বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ১৯:৩৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৯:৩৭

বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে প্রাইস ওয়াটার হাউস কুপার্স (পিডব্লিউসি)।  বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) পরবর্তী স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণ কার্যক্রমের অংশ হিসেবে স্যাটেলাইটের ধরন নির্ধারণের জন্য পরামর্শক হিসেবে ফ্রান্সের প্রাইস ওয়াটার হাউস কুপার্স অ্যাডভাইজরি, এসএএস’র সঙ্গে বিএসসিএল এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীতে বিএসসিএল’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসসিএল’র পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহরীয়ার আহমেদ চৌধুরী এবং প্রাইস ওয়াটার হাউস কুপার্স অ্যাডভাইজরি, এসএএস’র পক্ষে ড. লুইগি স্ক্যারিয়া (পার্টনার, পিডাব্লিউসি স্পেস প্র্যাকটিস লিডার) চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যোগদান করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।  বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিএল’র চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ।

পরবর্তী স্যাটেলাইটের প্রকৃতি ও ধরন নির্ধারণের লক্ষ্যে স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণের আগে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য যথাযথ দরপত্র প্রক্রিয়ায় প্রাইস ওয়াটার হাউস কুপার্স অ্যাডভাইজরি, এসএএসকে নির্বাচন করা হছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

/এইচএএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আমলে নিয়েছে দুদক
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আমলে নিয়েছে দুদক
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার পর মসজিদের মাইকে ‘ডাকাত’ পড়ার ঘোষণা
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার পর মসজিদের মাইকে ‘ডাকাত’ পড়ার ঘোষণা
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়মের তদন্ত চেয়ে আইনি নোটিশ
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়মের তদন্ত চেয়ে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত