প্রযুক্তি শিল্পে ২০১৫ সালটি ভালো একটি বছর ছিল বলে মানছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। এ সময় স্মার্টফোন হয়েছে আগের চেয়ে অনেক উন্নত তবে দাম কমেছে, ড্রোনের কর্মক্ষমতা বেড়েছে। এগুলো ছাড়াও গত বছর প্রযুক্তি ক্ষেত্রে এমন অনেক পরিবর্তন হয়েছে যা আমাদের চোখে পড়ে না।
এ পর্যায়ে ২০১৫ সালে প্রযুক্তি শিল্পে অর্জিত কয়েকটি বিষয় উল্লেখ করা হলো যেগুলো শুধু ২০১৫ সালেই প্রভাব ফেলেনি বরং এগুলো ২০১৬ সালের প্রযুক্তি জগতকেও প্রভাবিত করবে।
রোবটের হাসি
২০১৫ সালের ইয়াং ইয়াং নামের একটি রোবট তৈরি করা হয় যা মানুষের মতো করে মুখভঙ্গি করতে পারে এবং হাসতে পারে। এটা চীন ও জাপান যৌথভাবে তৈরি করে। তরুণদের মধ্যে যেন রোবট জনপ্রিয়তা অর্জন করে সে উদ্দেশ্যকে সামনে রেখেই তারা এটা তৈরি করে।
ড্রোনের কার্যক্ষমতা বৃদ্ধি
২০১৫ সালে ড্রোনের কার্যক্ষমতা অন্য যেকোনও সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এ সময়ে এসে ড্রোন আগের চেয়ে বেশি ওপর দিয়ে ওড়ার সক্ষমতা লাভ করে।
রান্নার কাজে রোবটের ব্যবহার
২০১৫ সালের ১৩ এপ্রিল জার্মানিতে অনুষ্ঠিত একটি প্রযুক্তি মেলায় এমন একটি রোবট দেখানো হয় যা রান্না করতে সক্ষম। এটাও প্রযুক্তি ক্ষেত্রে এক অনন্য সংযোজন।
গুগলের চালকবিহীন গাড়ি
গত বছরের ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগলের চালকবিহীন গাড়ি দেখানো হয়। এটাই পৃথিবীর একমাত্র চালকবিহীন গাড়ি। খুব শিগগিরই এটা বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এইচএএইচ/








