ছবি সম্পাদনা, সংবাদ, লাইভ ভিডিও স্ট্রিমিং, মেসেঞ্জার ইত্যাদি অনেক অ্যাপ ২০১৫ সালে চালু হয়। এসবের মধ্যে কিছু অ্যাপ আছে যেগুলো চালু করার পরপরই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
এরকম সবচেয়ে জনপ্রিয় পাঁচটি অ্যাপ হলো-
এনলাইট
এখন পর্যন্ত সবচেয়ে উন্নত এবং সহজে ব্যবহার করা যায় এমন একটি অ্যাপ হলো এনলাইট। এটা ছবি সম্পাদনার অ্যাপ। এটা কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে আপনি অ্যাপটির ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন।
হাইপার
এটা আইপ্যাডের একটি ভিডিও স্ট্রিমিং অ্যাপ। যদি আপনি ভিডিও দেখতে অনেক পছন্দ করেন তাহলে ইউটিউবের পরিবর্তে হাইপার ব্যবহার করা আপনার জন্য অনেক সুবিধার হবে। এই অ্যাপটি প্রতিদিন আপডেট করা হয়। তবে আপনি চাইলে পেছনেও ঘুরে আসতে পারবেন।
পেরিস্কোপ
পেরিস্কোপ এমন একটা অ্যাপ যা ব্রডকাস্ট লাইভ ভিডিও পৃথিবীর যেকোনও মানুষের কাছে সহজেই পৌঁছে দেয়। এটা ব্যবহারের জন্য আপনার শুধু একটি স্মার্টফোন এবং তাতে ডাটা সংযোগ লাগবে।
অ্যাসফেল্ট নাইট্রো
এটা একটা কার রেসিং অ্যাপ। এর আকার ২৫ মেগা। খুব ভালো গ্রাফিক্স এবং মাল্টি-প্লেয়ার সাপোর্টের কারণে অ্যাপটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
ট্রু-মেসেঞ্জার
ট্রু-মেসেঞ্জার এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ যা স্প্যামকে স্বয়ংক্রিয়ভাবে দূরে রাখে। স্প্যাম দিন দিন বেড়েই চলছে। ডিফল্ট এসএমএস অ্যাপ হিসেবে ট্রু-মেসেঞ্জার ব্যবহার করে আপনি এটা থেকে মুক্তি পেতে পারেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এইচএএইচ/








