ভিডিও ডেটিং অ্যাপ আনছে ফেসবুক

দায়িদ হাসান মিলন
২০ এপ্রিল ২০২১, ১৮:৫৬আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৮:৫৬

পরীক্ষামূলকভাবে একটি ভিডিও ডেটিং অ্যাপ চালু করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। নতুন এই অ্যাপের নাম ‘স্পার্কড’। এই অ্যাপে অ্যাকাউন্ট খুলতে ফেসবুক প্রোফাইলের প্রয়োজন হবে।

দ্য ভার্জের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেক ক্রাঞ্চ এক প্রতিবেদনে জানায়, টিন্ডারসহ অন্য ডেটিং অ্যাপগুলো থেকে ফেসবুকের ডেটিং অ্যাপ স্পার্কড আলাদা হবে। স্পার্কড অ্যাপে অংশগ্রহণকারীরা পরস্পরের সঙ্গে পরিচিত হতে পারবেন ৪ মিনিটের ভিডিওর মাধ্যমে। এই পর্বটি ইতিবাচক হলে ১০ মিনিটের ভিডিও শেয়ার করতে পারবেন তারা। পরবর্তীতে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে যোগাযোগের ঠিকানা যেমন- ফোন নম্বর, ই-মেইল, ইনস্টাগ্রাম আইডি ইত্যাদি আদান-প্রদান করতে পারবেন।

ফেসবুকের এই ডেটিং অ্যাপের মাধ্যমে ভালোবাসার মানুষ খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। ডেটিং অ্যাপের পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করে ফেসবুকের এক মুখপাত্র বলেন, এটির প্রাথমিক পর্যায়ের পরীক্ষা চালানো হচ্ছে। অল্প সংখ্যক ব্যবহারকারীর মাঝে অ্যাপটির পরীক্ষা চলছে। তবে আনুষ্ঠানিকভাবে সবার জন্য কবে এটি উন্মুক্ত করা হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

স্পার্কড চালু হলে এটি হবে ফেসবুকের দ্বিতীয় ডেটিং অ্যাপ। এর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে ‘ফেসবুক ডেটিং’ নামের একটি ডেটিং অ্যাপ চালু করে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। সম্প্রতি এটি যুক্তরাজ্যে চালু হয়েছে। এই অ্যাপ অন্যান্য ডেটিং অ্যাপের মতোই কাজ করে। ফেসবুক ডেটিং অ্যাপের অ্যাকাউন্টধারীরা ওই প্লাটফর্মের পাবলিক থাকা প্রোফাইলগুলো দেখতে পারেন এবং পছন্দানুযায়ী লাইক পাঠাতে পারেন। পাঠানো এই লাইকে যদি সংশ্লিষ্ট ব্যবহারকারী সাড়া দেয় তাহলেই কেবল কথোপকথন শুরু সম্ভব।

 

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম