ইয়াহুতে উচ্চ বেতনের কয়েকটি চাকরি

দায়িদ হাসান মিলন
১০ জানুয়ারি ২০১৬, ১৫:৪৪আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৫:৪৪

ইয়াহু

ইয়াহু বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। প্রতি মাসেই এটা বিপুল সংখ্যক নতুন ব্যবহারকারী পেয়ে থাকে। আর এভাবেই বছর শেষে প্রতিষ্ঠানটি ৪০০ কোটি ডলার আয় করে।

প্রযুক্তি বিশ্বের এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ইয়াহুকে বিশ্বের বিভিন্ন স্থান থেকে মেধাবীদের নিয়ে আসতে হয়। ফলে তাদেরকে দিতে হয় একটি বিশাল অংকের অর্থ।

আসুন দেখে নিই ইয়াহু কোন পদগুলোর জন্য সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে। এখানে ক্রমান্বয়ে কয়েকটি পদ উল্লেখ করা হলো-

সিনিয়র প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর: এই পদে যারা থাকেন তাদেরকে ২ লাখ ৪৭ হাজার ডলার বেতন দেওয়া হয়। এরা ইয়াহুর প্রতিটি প্রজেক্টে কেন্দ্রীয় দায়িত্ব পালন করে থাকেন।

সিনিয়র ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর: সিনিয়র ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর- এর বেতন ২ লাখ ২৮ হাজার ৭৯১ ডলার। ইয়াহুর লক্ষ্য অর্জনের জন্য এরা কাজ করে থাকেন। যেকোনও ওয়েবভিত্তিক প্রতিষ্ঠানে এদেরকে খুব গুরুত্ব দেওয়া হয়।

সিনিয়র ডিরেক্টর অব ডিজাইন: এই পদের বেতন ২ লাখ ১৮ হাজার ৬৫৬ ডলার। মানুষকে আকৃষ্ট করার জন্য ডিজাইন খুব গুরুত্বপূর্ণ। তাই খুব উচ্চ বেতনে সিনিয়র ডিরেক্টর অব ডিজাইন পদে নিয়োগ দেওয়া হয়।

সিনিয়র প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার: ইয়াহু প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ব্যবহারকারী নিয়ন্ত্রণ করে থাকে। ফলে তাদের বিষয়গুলো যাতে খুব দ্রুত এবং সহজভাবে পরিচালিত হয় সেদিকে দৃষ্টি আরোপ করতে হয়। আর এ কাজগুলো সফলতার সঙ্গে করে যায় সিনিয়র প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। এদের বেতন ১ লাখ ৯১ হাজার ৯৪০ ইউএস ডলার।

সিনিয়র প্রিন্সিপাল আর্কিটেক্ট: এই পদে ১ লাখ ৮৫ হাজার ৭৪১ ডলার বেতন দেওয়া হয়। এরা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত পণ্যের ওপর বেশি গুরুত্ব দেয়।

সূত্র: ইয়াহু

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম