অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইয়ুথ স্কিল ফেস্ট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২১, ১৮:৪২আপডেট : ১২ জুলাই ২০২১, ১৮:৪২

আসন্ন ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে উদযাপন করতে ইন্সপায়ারিং বাংলাদেশ আয়োজন করছে  ‘বাংলাদেশ ইয়ুথ স্কিল ফেস্ট ২০২১’। আগামী ১৫ এবং ১৬ জুলাই ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। আয়োজনটির ওয়েবিনার সিরিজগুলোতে যোগদান করবেন বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা। যারা মূলত আলোচনা করবেন তরুণদের দক্ষতা বৃদ্ধির নানা দিকগুলো নিয়ে।

অনুষ্ঠানটির আয়োজনে সহযোগী হিসেবে থাকছে ইয়ুথ হাব , বাংলাদেশ প্রগ্রেসিভ উইমেন সোসাইটি, জেসিআই ঢাকা ওয়েস্ট, ইয়ুথ ইন ডিজিটাল অ্যাওয়ারনেস, বাংলাদেশ পজিটিভ ফাউন্ডেশন, বিগ ভেনচারস, ফ্রি-প্রিনিউয়ার।

এছাড়াও আয়োজনটির সার্বিক সহযোগিতায় থাকছে আইসিটি ডিভিশন, এলআইসিটি প্রজেক্ট, দুর্বার এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

আয়োজকরা জানিয়েছেন, এই ফেস্টিভালে সর্বমোট সাতটি সেশন থাকছে যেগুলো পরিচালনায় থাকবেন ইমরান ফাহাদ, সুমাইয়া জামান, পাভেল সারওয়ার, মুহাম্মাদ আলতামিশ নাবিল, স্বাধীন খান মোহাম্মাদ নকিব, জামিল আহমেদ এবং রবিউল ইসলাম রবি।

১৫ জুলাই সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে অংশ নেবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নওকি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) প্রতিষ্ঠাতা সদস্য আজিম উদ্দিন আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আতিকুল ইসলাম, স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক মালয়েশিয়ার সিসিও আরশাদুল হাসান, হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর এবং ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ।

ফেস্টটির সবগুলো সেশনই লাইভ দেখা যাবে ইন্সপায়ারিং বাংলাদেশসহ সহযোগী প্রতিষ্ঠানগুলোর ফেসবুক পেজে।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক