ডিজিটাল হাটে কোরবানির পশু বিক্রি হয়েছে ২ লাখ ৩৮ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ২১:১৬আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:১৬

ডিজিটাল হাটে প্রতিদিনই কোরবানি পশুর ছবি ও তথ্য আপলোড হচ্ছে। বিক্রিও হচ্ছে বেশ। যদিও গতকালের (বুধবারের) চেয়ে আজ বিক্রি কিছুটা কমেছে। দেশব্যাপী আয়োজিত এই হাটে বৃহস্পতিবার (১৫ জুলাই) ২৪ হাজার ৭৫টি কোরবানির পশু বিক্রি হয়েছে বলে জানা গেছে। এরমধ্যে গরু ও মহিষ ১৭ হাজার ৩৯১টি। আর ছাগল ও ভেড়ার সংখ্যা ৬ হাজার ৬৮৪টি। 

প্রাণিসম্পদ অধিদফতরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এনিয়ে গত কয়েক দিনে সারাদেশে অনলাইন হাট থেকে সব মিলিয়ে ২ লাখ ৩৮ হাজার ৬৮টি কোরবানির পশু বিক্রি হয়েছে। এর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ১২০। আর ছাগল ও ভেড়ার সংখ্যা ৫২ হাজার ৯৪৮টি। 

এদিকে আইসিটি বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ই-ক্যাবের উদ্যোগে আয়োজিত অনলাইন হাটে বুধবার (১৪ জুলাই) পর্যন্ত ৪৫৫টি কোরবানির পশু বিক্রি হয়েছে। এর মধ্যে গরু ৩৮৮টি, ৫৮টি ছাগল আর ভেড়া ৯টি।

ই-ক্যাবের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম শোভন জানালেন, প্রতিদিনই বিক্রি বাড়ছে। নতুন নতুন কোরবানির পশুর ছবি ও তথ্য আপলোড হচ্ছে পোর্টালে। তিনি আরও জানান, গতকাল (বুধবার) পর্যন্ত স্লটারিংয়ের (ফুল প্রসেস সার্ভিস) জন্য ২৬২টি গরু বুকিং হয়েছে। আর এসক্রো পদ্ধতিতে গরু বিক্রি হয়েছে ১৯টি।

সরকারের চালু করা সমন্বিত হাট হলো ডিজিটাল হাট (www.digitalhaat.net)। এই হাটের লিংকে গেলে কোরবানির পশু নিয়ে দেশব্যাপী আয়োজিত সব হাট ভিজিট করা যাবে।

 

 

/এইচএএইচ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম