ডিজিটাল ক্যামেরা নিয়ে মেলা

টেক রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৬, ১৯:০৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৯:০৭

ক্যামেরা মেলার উদ্বোধন ক্যামেরা ও এর সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের পণ্যের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতে রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্যামেরা ফেস্ট-২০১৬’। বৃহস্পতিবার দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আয়োজকরা।
রাইট কমিউনিকেশনের আয়োজনে ও সিম্ফনির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলা ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত।
ক্যামেরা মেলায় ১৪টি স্টলে ফুজি, সনি, নিক্কন, ক্যানন ও প্যানটেক্স ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের এসএলআর ক্যামেরা, ডিজিটাল ক্যামেরার লেন্স, সিসি টিভি ক্যামেরা ও ক্যামেরার প্রয়োজনীয় এক্সেসরিজ বিক্রি এবং প্রর্দশনী হচ্ছে। ক্যামেরা-এক্সেসরিজের ডিলার, মডেলিং হাউজসহ ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এবারের মেলায়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাইট কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম তুষার বলেন, ক্যামেরা তথ্য ও প্রযুক্তির যুগে গণমাধ্যমে ব্যবহৃত অন্যতম অপরিহার্য যন্ত্র। ক্যামেরা ও এর সঙ্গে সংশ্লিষ্ট সব পণ্যের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন।

মেলায় বিক্রয় ও প্রদর্শনী ছাড়াও থাকছে সেলফি কন্টেস্ট ও ফ্রি প্রোফাইল ছবি তোলার সুযোগ। থাকবে ক্যামেরা টক সেশন। যেখানে ৫০ অংশগ্রহণকারী কথা বলবেন তাদের ক্যামেরা নিয়ে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম