এক মাসে ২ লাখ ড্রোনের নিবন্ধন

দায়িদ হাসান মিলন
১৪ জানুয়ারি ২০১৬, ১৯:২৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৯:২৩

ড্রোন

যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত ড্রোন ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর গত বছরের ডিসেম্বর মাসের ২১ তারিখ থেকে সেগুলোর নিবন্ধন শুরু হয়েছে। এরপর থেকে যারা ড্রোন কিনবে তাদের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

এ সিদ্ধান্ত নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ৬১ ব্যক্তি ড্রোন নিবন্ধন করেন। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন- এর পক্ষ থেকে এমন তথ্যই জানানো হয়।

কেউ যদি তাদের ড্রোনের জন্য জানুয়ারির ২০ তারিখের আগে নিবন্ধন করেন তাহলে তাদেরকে নিবন্ধনের জন্য কোনও অর্থ খরচ করতে হবে না। তবে এর পর কেউ নিবন্ধন করতে চাইলে তাকে ৫ ডলার খরচ করতে হবে।

নিবন্ধনের জন্য নাম, ঠিকানা, ই-মেইল অ্যাড্রেসের প্রয়োজন হবে। নিবন্ধনের মেয়াদ তিন বছর। একবার নিবন্ধনের মাধ্যমে এই সময়ের মধ্যে একজন যত ইচ্ছা তত ড্রোন ব্যবহার করতে পারবে।

তবে যদি কোনও ব্যক্তি নিবন্ধন ছাড়া ড্রোন ব্যবহার করেন তাহলে তাকে ২৭ হাজার ৫০০ ডলার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম