ই-কমার্স চালু করলো বেসিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৭

দেশের সফটওয়্যার ও সেবাপণ্য নির্মাতাদের সংগঠন বেসিসও চালু করলো ই-কমার্স। শনিবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনটির ২২তম বার্ষিক সাধারণ সভায় ‘বেসিস ডিজিটাল শপ’-এর উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে জানানো হয়, বেসিস সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীরা ছাড়াও দেশ-বিদেশ থেকে যেকেউ বেসিস ডিজিটাল শপ থেকে কেনাকাটা করতে পারবেন এবং কেনাকাটার ক্ষেত্রে বিশেষ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

বেসিসের ডিজিটাল শপে প্রবেশ করে দেখা গেছে, এই অনলাইন শপে বেসিস লোগোওয়ালা মাস্ক, পোলো শার্ট, কোটপিন, মগ, কার্ড হোল্ডার বিক্রি হচ্ছে ২০ থেক ৫০ শতাংশ ছাড়ে।

রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। বেসিস সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ বেসিসের ২০২০ সালের কার্যবিবরণী তুলে ধরেন। অপর সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান বিগত ২০১৯-২০২০ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন।

বার্ষিক সাধারণ সভার আগে একই ভেনুতে বেসিস সংঘবিধি সংশোধনের লক্ষ্যে অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম