সিটিআইটি কম্পিউটার মেলা সোমবার থেকে

রুশো রহমান
১৭ জানুয়ারি ২০১৬, ১৫:৪৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৫:৪৮

মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন ‘ডিজিটাল শিক্ষা শিশুদের অধিকার’ শ্লোগান নিয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট রাজধানীর আগাঁরগাওয়ের আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হচ্ছে কম্পিউটার মেলা।
সোমবার শুরু হওয়া সিটিআইটি-২০১৬ মেলার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মোস্তাফা জব্বার। বিসিএস কম্পিউটার সিটিতে ৭ দিনের এ মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
বিসিএস কম্পিউটার সিটি মেলার আহ্বায়ক মুজিবুর রহমান স্বপন বলেন, এবারের মেলায় আমরা শিশুদেরকে বেশি গুরুত্ব দিচ্ছি। এবারও মেলায় থাকছে বিভিন্ন পণ্যের ওপরে বিশেষ মূল্যছাড়, তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের সমাহার ছাড়াও বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠানের সুসজ্জিত প্যাভিলিয়ন। বিসিএস কম্পিউটার সিটির নিচ তলার কেন্দ্রীয় মঞ্চে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
রয়েছে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফি, কুইজ প্রতিযোগিতা এবং রক্তদান কর্মসূচি।
মেলার দর্শনার্থীদের জন্য রয়েছে এলিয়েন ও জাদু প্রদর্শনী। শিশুদের জন্য রয়েছে ভৌতিক টানেল। মেলার প্রবেশ টিকিটের দাম দাম ১০ টাকা। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে টিকিট ছাড়াই মেলায় প্রবেশ করতে পারবে। প্রতিদিনের প্রবেশ টিকেটের ওপর রয়েছে র‌্যাফেল ড্র। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

মেলার প্লাটিনাম স্পন্সর এইচপি। এছাড়াও সহযোগী স্পন্সর হিসেবে আছে আসুস, এসার, লেনেভো, গিগাবাইট, আরমাগার্ডেন, হিটাচি, ডেল ও মাইক্রো ট্রেন্ড।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম