ক্লিন ফিড নিয়ে সম্প্রচারে ফিরলো জি বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ১৫:৫৩আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৬:০৯

টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর বিজ্ঞাপন ছাড়াই (ক্লিন ফিড) বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে জনপ্রিয় ভারতীয় টেলিভশন চ্যানেল জি বাংলা। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি আনোয়ার পারভেজ এ তথ্য জানিয়েছেন।

আজ শনিবার (১৬ অক্টোবর) তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ভারতের স্যাটেলাইট টিভি চ্যানেল জি বাংলা ক্লিন ফিড দেওয়ায় গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) থেকে দেশে সম্প্রচার শুরু হয়েছে। ‘কালার্স’ নামে আরেকটি চ্যানেলও শিগগিরই ক্লিন ফিড নিয়ে বাংলাদেশে সম্প্রচার শুরু করবে। আরও বেশ করেকটি চ্যানেল ক্লিন ফিড নিয়ে সম্পচারে আসছে বলেও জানান তিনি। 

কোয়াব সভাপতি বলেন, বিদেশি চ্যানেলের সম্প্রচারে আসতে গেলে শর্ত একটাই ক্লিন ফিড (বিজ্ঞাপন মুক্ত) হতেই হবে। ক্লিন ফিড না হলে আমরা আমাদের নেটওয়ার্কে সেই টিভি চালু করবো না।

সম্প্রচারের ফাঁকে বিজ্ঞাপনের সময় এখন এমন নোটিশ দেখা যাচ্ছে চ্যানেলটিতে (ছবি: বাংলা ট্রিবিউন)

বাংলাদেশের আইনে অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন প্রচার করে- এমন বিদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করার সুযোগ নেই। বেশ আগে থেকেই এসব চ্যানেলে দেশে সম্প্রচার বন্ধ করার কথা বলা হলেও সম্প্রতি এ বিষয়ে কঠোর হয় সরকার। গত ১৩ সেপ্টেম্বর তথ্য মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর থেকে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হয়। তবে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে চ্যানেল বন্ধ করতে গিয়ে ক্লিন ফিডের চ্যানেলগুলোও বন্ধ হয়ে যায়।

পরে গত ৫ অক্টোবর সব চ্যানেল বন্ধ না রেখে বিজ্ঞাপনবিহীন (ক্লিন ফিড) বিদেশি টিভি চ্যানেলে বা অনুষ্ঠান সম্প্রচারের নির্দেশ দেয় তথ্য মন্ত্রণালয়। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রশাসকসহ সংশ্লিষ্টদের একটি চিঠি দেয় তথ্য মন্ত্রণালয়। এরপর থেকে বাংলাদেশে ক্লিন-ফিড দেয় এমন কিছু চালু করার কথা জানায় কোয়াব। এবার সে তালিকায় যুক্ত হলো জি বাংলা। 

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম