ই-কমার্সের অসৎ উদ্যোক্তাদের আনা হচ্ছে আইনের আওতায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ০৯:৩৪আপডেট : ০১ নভেম্বর ২০২১, ০৯:৩৭

ই-কমার্সের নামে প্রতারণা, অগ্রিম টাকা নিয়ে সময়মতো পণ্য না দেওয়া, অহেতুক সময়ক্ষেপণ, গ্রাহকের টাকা আত্মসাৎ, টাকা পাচার, পালিয়ে যাওয়া ইত্যাদি অভিযোগে অসৎ উদ্যোক্তাদের বিরুদ্ধে একের পর এক মামলা হওয়ার পর মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের মধ্যে অনেককেই আইনের আওতায় আনা হয়েছে।

সবশেষ ধরা পড়েছে আদিয়ান মার্টের কর্মকর্তারা। গত ২৯ অক্টোবর চুয়াডাঙ্গা ভিক্তিক ই-কমার্স প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জুবাইর সিদ্দিকী ওরফে মানিক, তার ছোট ভাই মাহমুদ সিদ্দিকী ওরফে রতন ও বাবা আবু বকর সিদ্দিক এবং ব্যবস্থাপক মিনারুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) সদস্যরা। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

ই-কমার্স খাতে প্রথমে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে নিরাপদ ডট কমের প্রধান নির্বাহী শাহরিয়ার খানকে। এরপর ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমানউল্লাহ ও সাবেক চিফ অপারেটিং অফিসার নাজমুল আলম গ্রেফতার হয়। এর আগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান আত্মসমর্পণের পর জামিনের আবেদন জানালে তা নাকচ করেন আদালত। একই প্রতিষ্ঠানের অপর দুই কর্মকর্তা বীথি আকতার ও কাওসার পলাতক বলে জানা গেছে।

গ্রেফতার হয়ে কারাগারে আছে ইভ্যালির প্রধান নির্বাহী মো. রাসেল ও ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। তাদের পর ধামাকা শপিংয়ের সিওও সিরাজুল ইসলাম রানা; প্রতিষ্ঠানটির মোবাইল, ফ্যাশন ও লাইফস্টাইল শাখার প্রধান ইমতিয়াজ হাসান সবুজ এবং ইলেক্ট্রনিকস শাখা প্রধান ইব্রাহিম স্বপন গ্রেফতার হয়। একই প্রতিষ্ঠানের অনেকে এখনও পলাতক।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের তালিকায় আরও আছে রিং আইডির পরিচালক সাইফুল ইসলাম, কিউকমের প্রধান নির্বাহী মো. রিপন মিয়া ও হেড অফ সেলস, কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের দায়িত্বে থাকা আরজে নীরব, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের পরিচালক আল-আমিন ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শারমীন আক্তার।

এছাড়া সিরাজগঞ্জ শপিংয়ের প্রধান নির্বাহী জুয়েল রানার বিরুদ্ধে মামলা হয়েছে। যদিও তিনি এখন পলাতক। তার মতোই পলাতক আলাদিনের প্রদীপের প্রধান নির্বাহী মেহেদী হাসান মুন।

দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রাহক ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযোগ পেলে ই-ক্যাব সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ইতোমধ্যে অভিযুক্ত আটটি ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করা হয়েছে। আরও কয়েকটি অভিযুক্ত প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করার প্রক্রিয়া চলছে।’

ই-ক্যাবের এই নেতার আশা, ‘পলাতক অসৎ উদ্যোক্তাদের আইনের আওতায় আনা হলে ই-কমার্স খাতে বিরাজমান সমস্যাগুলো দূর হতে পারে।’

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
ই-ক্যাবের প্রশাসক হলেন সাঈদ আলী
যে কারণে ই-ক্যাব থেকে পদত্যাগ করলেন শমী কায়সার
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম