যে কারণে ই-ক্যাব থেকে পদত্যাগ করলেন শমী কায়সার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৪, ১৭:৩০আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৩:০৫

অনলাইন উদ্যোক্তাদের বাণিজ্য সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন শমী কায়সার। তিনি গত তিন মেয়াদে এই সংগঠনের সভাপতি ছিলেন। মঙ্গলবার (১৩ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে শমী কায়সার বলেন, ‘গত মেয়াদে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বর্তমান নির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করেছিল। এই রকম গুরুদায়িত্ব গ্রহণের পর যখন সুনির্দিষ্ট লক্ষ্যে কর্মকাণ্ড পরিচালনা করতে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। তবে আমি এইটুকু কথা হলফ করে বলতে পারি যে আমার কোনও কর্মকাণ্ডে ই-ক্যাব কিংবা এর কোনও সদস্যের কোনও ধরনের ক্ষতি সাধিত হয় নাই। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে আমি সভাপতির দায়িত্ব পালনকালে কোনও ধরনের আর্থিক লেনদেনে জড়িত ছিলাম না। এমনকি আমি কোনও চেক স্বাক্ষরে দায়িত্বপ্রাপ্ত ছিলাম না। আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপকক্ষের সঙ্গে শুধু পলিসির ব্যাপারে সক্রিয়ভাবে জড়িত ছিলাম গত তিন মেয়াদ।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমার শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি ই-ক্যাব সভাপতি পদ থেকে পদত্যাগ করছি এবং তাৎক্ষণিকভাবে পদত্যাগপত্রটি কার্যকর করার অনুরোধ করছি। নির্বাচনের আগ পর্যন্ত কার্য পরিচালনা চলমান রাখার জন্য আমার অবর্তমানে বর্তমান ইসি দায়িত্ব পালন করবে।’

/জেডএ/এফএস/
সম্পর্কিত
কারামুক্ত হয়েছেন অভিনেত্রী শমী কায়সার
হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে জামিন দিলেন হাইকোর্ট
শমী কায়সার আবারও নতুন মামলায় গ্রেফতার
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ