জ্ঞানমেলা জানুয়ারিতে

টেক রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ১৯:৪৭আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৯:৪৭

জানুয়ারি মাসের মাঝামাঝি জ্ঞানমেলার আসর বসছে। ‘আমাদের গ্রাম উন্নয়নের জন্যে তথ্য-প্রযুক্তি প্রকল্প’ ও বাগেরহাটের  ‘রামপাল জ্ঞানমেলা পরিষদের’ উদ্যোগে আগামী ১৪ ও ১৫ জানুয়ারি রামপালের শ্রীফলতলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে একাদশ জ্ঞানমেলা। ২০০৪ সালে এই মেলা প্রথম উদ্বোধন করেন বিটিআরসির তৎকালীন চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোরশেদ। পরবর্তী মেলাগুলোতে সুইজারল্যান্ড ও কানাডার রাষ্ট্রদূতসহ মাইক্রোসফট, দেশ-বিদেশের স্বনামধন্য তথ্য প্রযুক্তিবিদরা অংশ নেন।

প্রসঙ্গত, গত ১৬ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই জ্ঞানমেলা বাংলাদেশের গ্রামাঞ্চলে তথ্যপ্রযুক্তির বিকাশ ও জীবিকা উন্নয়নে ইন্টারনেট ব্যবহারের কলা-কৌশল নিয়ে গ্রামের তরুণদের ব্যাপক আগ্রহ তৈরি করেছে। 

মেলায় তথ্যপ্রযুক্তির ব্যবহার ছাড়াও গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য ও গ্রামের মানুষের নানারকম উদ্ভাবন প্রদর্শিত হয়। এছাড়া গণিত ও বিজ্ঞান প্রতিযোগিতা, দাবা, ক্যারম, কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। রামপাল ও আশেপাশের উপজেলার স্কুল শিক্ষার্থীদের ব্যাপক সমাগম ঘটে এই মেলায়। গ্রামীণ ঐতিহ্যের সাপ খেলা, লাঠি খেলা, রুদ্র মুহম্মদ শহিদুল্লার গান ও পট গান এই মেলার অন্যতম আকর্ষণ।

গত ৫ নভেম্বর জ্ঞানমেলা পরিষদের এক সভায় রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনকে আহ্বায়ক করে একাদশ জ্ঞানমেলার একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় স্কুল শিক্ষক, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি এই মেলা প্রতি বছর পরিচালনা করে থাকে। বীর মুক্তিযোদ্ধা ও রামপাল-মংলা অঞ্চলের যুদ্ধকালীন কমাণ্ডার শেখ আবদুল জলিল জ্ঞানমেলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। মেলায় অংশগ্রহণের জন্যে যোগাযোগ করা যাবে [email protected] ঠিকানায়। -বিজ্ঞপ্তি

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক