ইলেকট্রনিকস সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

টেক রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৬, ১৯:২০আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৯:২০

ইলেকট্রনিকস সিটি দেখতে হবে এমন  

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১৬২ একর জমিতে ইলেকট্রনিকস সিটি গড়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সিলেট সফরে গিয়ে ২২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তির প্রস্তর স্থাপন করেন। এর মধ্যে সিলেটের ইলেকট্রনিকস সিটিও রয়েছে। এ সময় আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও উপস্থিত ছিলেন।

এটি গড়ে তুলতে আইসিটি বিভাগ প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৮০ দশমিক ১৬ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১৩ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুলাই মাস পর্যন্ত।

জানা যায়, ইলেকট্রনিকস সিটিতে ইলেকট্রনিক পণ্য ও যন্ত্রাংশ তৈরি করা হবে। বর্তমানে ওই প্রকল্পে ১৮০ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এখন প্রক্রিয়াধীন। এরইমধ্যে ইলেকট্রনিকস সিটি প্রকল্পে প্রায় ৭ কোটি টাকার কাজ শেষ হয়েছে।

আরও জানা গেছে, ইলেকট্রনিক্স সিটি প্রকল্পে ৩ ধরনের সুবিধা থাকবে। এরমধ্যে রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র, আইসিটি পার্ক এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস প্রকল্প। বর্তমানে প্রকল্পে মাটি ভরাটের কাজ চলছে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম