‘ডিজিটাল শিক্ষার মাধ্যমের নতুন ধারা সৃষ্টির এখনই সময়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২১, ১৮:৫৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৮:৫৭

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল যুগের শিক্ষায় নতুন প্রজন্মকে শিক্ষিত করে নতুন ধারা সৃষ্টির এখনই সময়। আমাদের তরুণরা খুবই মেধাবী। দেশের শতকরা ৬৫ ভাগেরও বেশি এই তরুণ জনগোষ্ঠী সোনার বাংলা প্রতিষ্ঠার মূল শক্তি। নতুন ধারার ডিজিটাল শিক্ষা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হওয়া দরকার বলে তিনি মনে করেন।

রবিবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে বিডি সায়েন্স টেকনোলজি ও ম্যাথ ফাউন্ডেশন-স্টেম আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

মন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাবেক উপাচার্য, গবেষক ও অধ্যাপকরা বক্তব্য দেন।

বুয়েটের ভিসি সভাপতির বক্তৃতায় ডিজিটাল প্রযুক্তিকে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম