ওয়ালটনের নতুন স্মার্টফোন প্রিমো এসএইট

টেক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২১, ২১:২২আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ২১:২২

ওয়ালটন নিয়ে এলো নতুন স্মার্টফোন প্রিমো এসএইট। দেশে তৈরি ওয়ালটনের এই ফোনের ডিজাইন, ক্যামেরা, ব্যাটারিসহ অন্যান্য কনফিগারেশন ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মন জয় করে নিয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওয়ালটনের ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়ালকার্ট থেকে প্রি-অর্ডার দিলে ২ হাজার টাকা ছাড়ে ফোনটি কেনা যাবে।

এই ফোনটিতে রয়েছে ২১:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬ দশমিক ৭৮ ইঞ্চির ৯০ হার্টজ সমৃদ্ধ ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ২৪৬০ বাই ১০৮০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত ওয়ালটনের এই ফোনে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্টজ গতির শক্তিশালী হেলিও জি৮৮ অক্টাকোর প্রসেসর। ৬ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম থাকায় মিলবে দুর্দান্ত গতি। অসাধারণ গেমিং অভিজ্ঞতা পাবেন গ্রাহক। ফোনটিতে ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজের সাথে ২৫৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সুবিধা রয়েছে।

রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। আছে টাইপ সি রিভার্স চার্জিং সুবিধা। ফোনটির দাম ২০ হাজার ৯৯০ টাকা।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম