ডাকঘর ডিজিটাল করতেই হবে: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২১, ২২:০৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ২২:১৩

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার মনে করেন, ডিজিটাল বাংলাদেশে ডাকঘরকে ডিজিটাল করতেই হবে। তিনি বলেছেন, ‘ডাক কর্মচারীদের একটি নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম ডিজিটাল দক্ষতা অর্জন করতেই হবে।’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানসহ ডিজিটাল ডাকঘর বিনির্মাণে উদ্যোগ বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ দেন ডাকমন্ত্রী। এ বিষয়ে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকায় জিপিও মিলনায়তনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘ডাকঘর ডিজিটাল হলে দুর্নীতি থাকবে না।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান ডাক বিভাগের দুর্নীতি নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মুক্তিযুদ্ধে ডাক বিভাগের কর্মীদের অবদানের জন্য অনুষ্ঠানে তাদের প্রতি শ্রদ্ধা জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। এছাড়া বক্তব্য রাখেন ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজউদ্দিন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মুসলেহ উদ্দিন হাওলাদার।

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
দেশের এক ইঞ্চি জায়গাও ইন্টারনেট সংযুক্তির বাইরে থাকবে না: মোস্তাফা জব্বার
১০ নভেম্বরের মধ্যে কমতে পারে মোবাইল ইন্টারনেটের দাম
‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম