স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নতুন ওয়েবসাইট ও অনলাইন কুইজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ২১:০৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২১:০৮

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ওয়েবসাইট (https://bangladesh50.gov.bd/) এবং সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে এসব আয়োজন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আশা, নতুন ওয়েবসাইট এবং এ ধরনের কুইজ প্রতিযোগিতা শিশুসহ সব বয়সীদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরির পাশাপাশি মেধার বিকাশ ঘটাতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, গৌরব, ঐতিহ্য ও বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও দর্শন জানার সুযোগ করে দিতে সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজের আয়োজন।’

অনুষ্ঠানে জানানো হয়, কুইজে অংশ নিতে আজ থেকে ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ওয়েবসাইটে নাম নিবন্ধন করা যাবে।

প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ ১ মার্চ, ‘খ’ গ্রুপ ২ মার্চ এবং ‘গ’ গ্রুপ ৩ মার্চ অংশ নিতে পারবে। গ্রুপভিত্তিক বসয়সীমা ‘ক’ গ্রুপ: ৮-১২ বছর, ‘খ’ গ্রুপ: ১৩-১৮ বছর, ‘গ’ গ্রুপ: ১৯-তদুর্ধ্ব বছর। প্রতিযোগিতার সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত।

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম