কুরিয়ার লাইসেন্স পেলো ডেলিভারি টাইগার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২২, ২২:০৬আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৯:১৮

কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছ থেকে সারাদেশে ই-কমার্স পণ্য ডেলিভারি এবং ডেলিভারির টাকা (সিওডি) সংগ্রহ ও বিতরণ করার লাইসেন্স পেয়েছে ই-কমার্স ডেলিভারি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ডেলিভারি টাইগার (deliverytiger.com.bd)।

সম্প্রতি রাজধানীতে কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষের অফিসে এই লাইসেন্স হস্তান্তর করেন মেইলিং অপারেটর ও কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিউদ্দিন। লাইসেন্স গ্রহণ করেন, ডেলিভারি টাইগারের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর।

ই-কমার্স ডেলিভারি ও টাকা সংগ্রহের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহির আওতায় আনতে কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসাবে ডাক বিভাগের লাইসেন্স ছাড়া অনলাইন অর্ডারের পণ্য ডেলিভারি করা বা টাকা ক্রেতাদের কাছ থেকে টাকা সংগ্রহ করা আইনত নিষিদ্ধ। 

লাইসেন্স প্রদান উপলক্ষে ডেলিভারি টাইগারের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর বলেন, ‘ডাক বিভাগ দেশের ই-কমার্স বিস্তারের ব্যাপারে ব্যাপক ভূমিকা পালন করতে পারে। গত দুই বছরে ই-কমার্স খাতে নানা ধরনের দুর্ঘটনা বা প্রতারণার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল আইনের যথাযথ প্রয়োগের অভাব। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় এনেছে, যা শৃঙ্খলা আনতে সহায়তা করবে। ই-কমার্স ডেলিভারির জন্য ডাক বিভাগের লাইসেন্সও একইভাবে ক্রেতা ও বিক্রেতাদের যেকোনও প্রতারণার ঝুঁকি থেকে রক্ষা করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।’

/এইচএএইচ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক