শিক্ষার প্রাথমিক স্তর থেকেই যুক্ত হবে প্রোগ্রামিং: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ এপ্রিল ২০২২, ১৯:৩০আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৯:৩৯

শুধু ভবিষ্যত পেশার জন্য নয়, বরং তাদের চিন্তার জগৎকে চমৎকারভাবে বিকশিত করতেই প্রোগ্রামিংয়ের ধারণা অপরিহার্য বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এই লক্ষ্যে মিশ্র পদ্ধতির শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার প্রাথমিক স্তর থেকে কোডিং যুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৩ এপ্রিল) রাজধানীতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত ‘ডিজিটাল প্রযুক্তিখাতে মেয়েদের অন্তর্ভুক্তিকরণ-বিডি গার্লস প্রকল্পের অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রোগ্রামিংয়ের আন্দোলনে জেলা প্রশাসনকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, এ ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।

মোস্তাফা জব্বার বলেন, নারীদের জন্য সুষ্ঠু কাজের পরিবেশ তৈরি করার পাশাপাশি তাদের কর্মজীবনেরও নিরাপত্তা দিতে হবে। তিনি এ বিষয়ে জোরদার সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন।

অধ্যাপক ড. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাংবাদিক মুনীর হাসানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসনের প্রতিনিধি নাজমা আশরাফ, ওমেন ইন ডিজিটালের নির্বাহী আছিয়া নীলা প্রমুখ বক্তৃতা করেন।

শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ ছেলেদের প্রায় সমান এবং তাদের অসাধারণ ফলাফলকে ‘মাইলফলক’ হিসেবে অভিহিত করে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, স্বাধীনতার বড় অর্জন হচ্ছে, আমরা আমাদের মেয়েদের শিক্ষায় সম্পৃক্ত করতে পেরেছি। মেয়েদের কাজের উপযুক্ত পরিবেশ ও সুযোগ দিতে পারলে তাদের পক্ষে অসম্ভব সৃজনশীল কাজ করা সম্ভব। এ ক্ষেত্রে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার বলেও মনে করেন মোস্তাফা জব্বার। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম