ঈদে নতুন ল্যাপটপ, স্মার্টফোন

টেক ডেস্ক
২৬ এপ্রিল ২০২২, ২১:১১আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২১:১১

ঈদ উপলক্ষে বাজারে এসেছে নতুন ল্যাপটপ। কয়েকটি মডেলের স্মার্টফোনও এসেছে। সঙ্গে ঘোষণা দিয়েছে দারুণ সব অফারের। এছাড়া ঈদ উপলক্ষে একটি স্মার্টফোন ব্র্যান্ডও বিভিন্ন অফার ঘোষণা করেছে। 

সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন

সাশ্রয়ী মূল্যের বাজেট বস স্মার্টফোন প্রিমো জিএইচ ইলেভেন স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন।

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার এসএম রেজওয়ান আলম জানান, এন্ট্রি লেভেলের ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় প্রিমো জিএইচ ইলেভেন মডেলটি বাজারে ছাড়া হয়েছে। এর ডিজাইন ও পারফরমেন্স সবার মন কেড়ে নেবে। তিনটি রঙে হ্যান্ডসেটটি বাজারে এসেছে। ফোনটির দাম ৯ হাজার ৯৯ টাকা হলেও ক্রেতারা এটি পাচ্ছেন ৭ হাজার ৫৯৯ টাকায়। কনফিগারেশন ও দাম বিবেচনায় ডিভাইসটিকে তাই ‘বাজেট বস’ স্মার্টফোন বলে অভিহিত করছেন সংশ্লিষ্টরা।

এতে রয়েছে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন), ২.০ গিগাহার্টজ গতির হেলিও এ২২ এআরএম কর্টেক্স এ৫৩ প্রসেসর, পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিক্স, ২ জিবি র‌্যাম, ৩২ জিবি রম, ১৩ মেগাপিক্সেলের প্রধান সেন্সরসহ ট্রিপল রিয়ার অটোফোকাস ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওটিজি, ভোল্টি সাপোর্টসহ ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট।

শাওমি নিয়ে এলো ল্যাপটপ

 

শাওমি দেশের বাজারে প্রথমবারের মতো দুটি নতুন সিরিজের ল্যাপটপ নিয়ে এলো। শাওমি তার ফ্যানদের জন্য নিয়ে এসেছে মি নোটবুক সিরিজের পাশাপাশি রেডমিবুক ১৫ সিরিজের ল্যাপটপ।

সুপার লাইফ রেডমিবুক ১৫ সিরিজটিতে রয়েছে আকর্ষণীয় সব ফিচার ও আধুনিক ডিজাইন, স্টাডি বিল্ট কোয়ালিটি এবং অপ্টিমাইজ স্পেসিফিকেশন। এটি আসছে ১৫.৬ ইঞ্চির এফএইচডি ডিসপ্লে, ১১ জেন ইন্টেল কোর প্রসেসরের সঙ্গে ৮ জিবি ডিডিআর৪ ৩২০০ মেগাহার্টজ র‌্যামের সমন্বয়ে। ১১ ঘণ্টার সারা দিন ব্যাটারি ব্যাকআপ, দেবে মাল্টিটাস্কিং এবং স্বপ্ন পূরণে আরও অনেক কিছু। সঙ্গে আরও থাকছে ১১ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর, ইন্টেল আইরিশ এক্সই গ্রাফিক্সসহ অত্যাধুনিক সব ফিচার, ১৬ জিবি ডিডিআর৪ র‌্যাম এবং ৫১২ জিবি এনভিমি এসএসডি স্টোরেজ।

মি নোটবুক আল্ট্রার দাম ৯৬ হাজার ৯৯৯ টাকা। মি নোটবুক প্রোর দাম ৭৭ হাজার ৯৯৯ টাকা। রেডমিবুক ১৫ প্রো'র দাম ৫৯ হাজার ৯৯৯ এবং রেডমিবুক ১৫-এর দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা।

ভিভোর ৬টি স্মার্টফোনে অফার 

ঈদ অফার ঘোষণা করেছে ভিভো। ভিভোর বাছাই করা ৬টি স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য। ভিভোর ঘোষণা অনুযায়ী; ভিভো এক্স৭০প্রো, ভি২৩, ভি২৩ই, ওয়াই৩৩এস, ওয়াই২১টি এবং ওয়াই২১; স্মার্টফোনগুলোর যে কোনোটি কিনলেই ক্রেতারা এই ঈদ অফারে অংশ নিতে পারবেন।

অফারটিতে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ১০টি পুরস্কার। পুরস্কারগুলোর মধ্যে রয়েছে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ফ্যান, কুকার, ইলেকট্রিক আয়রন, রাইস কুকার, জুসার ও মাল্টি প্লাগ। দ্বিতীয় পুরস্কার বিজয়ী, একটি স্মার্টফোন কিনে আরেকটি স্মার্টফোন বিনামূল্যে পাবেন। তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে ভিভো লাকি গিফট।

 

 

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম