গ্রামীণফোনের নামে প্রতারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২২, ২০:৩৪আপডেট : ০৯ মে ২০২২, ২০:৩৪

মোবাইল অপারেটর গ্রামীণফোনের ২৫ বছর পূর্তিতে ফ্রি গিফট অথবা র‌্যাফেল ড্র’র নামে প্রতারণা চালাচ্ছে একটি প্রতারক গোষ্ঠী। ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়ার প্রলোভন দেখিয়ে চলছে এই প্রতারণা। এ সংক্রান্ত একটি লিংক মেসেঞ্জারের বিভিন্ন গ্রুপ, হোয়াটসঅ্যাপে ঘুরছে।

লিংকে গেলে ৪টি প্রশ্ন আসবে। প্রশ্নগুলোর ঠিকঠাক জবাব দিতে পারলে আপনি বিজয়ী হয়েছেন বলে ঘোষণা দেওয়া হবে। তবে পুরস্কার পেতে এই লিংকটি কয়েকটি গ্রুপে এবং ২০ জন বন্ধুকে ফরোয়ার্ড করলে পরবর্তী পদক্ষেপে পুরস্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হবে যে কীভাবে পুরস্কারটি পাওয়া যাবে।

এ বিষয়ে জানতে চাইলে গ্রামীণফোন এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে একটি অসাধু চক্র গ্রামীণফোনের ২৫ বছর পূর্তিতে ফ্রি গিফট অথবা লটারির নামে মিথ্যা প্রচার চালিয়ে প্রতারণা করছে। গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গ্রামীণফোন এরকম কোনও নগদ অর্থ প্রদান বা লটারি সংক্রান্ত কার্যক্রম চালাচ্ছে না। এসব বিভ্রান্তিকর প্ররোচনা থেকে গ্রাহকদের সাবধান এবং বিরত থাকার অনুরোধ রইলো।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম