বিশ্ব ব্যাংকের ডিজিটাল ডেভেলপমেন্ট শাখার কর্মকর্তাদের সঙ্গে আইসিটি প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২২, ০১:৪৭আপডেট : ১৫ মে ২০২২, ০১:৪৭

তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শুক্রবার (১৩ মে) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বিশ্বব্যাংকের ডিজিটাল ডেভেলপমেন্ট ও এ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

এ সময় ডিজিটাল ডেভেলপমেন্ট প্র্যাকটিস ম্যানেজার বৈজয়ন্তী দেশাই, সিনিয়র ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট জেরোম বেজিনারসহ এ শাখার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইসিটি বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আইসিটি প্রতিমন্ত্রী জানান, বৈঠককালে তারা বিশ্বব্যাংকের অর্থায়নে আইসিটি বিভাগের বাস্তবায়নাধীন এনহ্যান্সিং ডিজিটাল গভার্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের মাধ্যমে সরকারি ক্লাউডকে উন্নত করা, সব সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ক্লাউড পরিষেবা প্রদান করা, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শিল্পের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র স্থাপন করার বিষয়ে আলোচনা করেছেন।

তিনি জানান, এছাড়া ডিজিটাল লিডারশিপ অ্যাকাডেমি তৈরি, যার মাধ্যমে প্রকল্পের মেয়াদের মধ্যে ১০ হাজার সরকারি কর্মকর্তা এবং ৫ হাজার ব্যবস্থাপককে প্রশিক্ষণ প্রদান করা, সাইবার নিরাপত্তা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা, ২০২৫ সালের মধ্যে আইটি ও আইটিইএস খাত থেকে ৫ বিলিয়ন ডলার অর্জনে সহায়তা করার জন্য আমাদের স্থানীয় আইসিটি শিল্পকে উন্নত করার বিষয়ে কথা হয়েছে।

এছাড়া এই প্রকল্পের মাধ্যমে ডিজিটাল অ্যাপ্লিকেশন আলাপন, বৈঠক, ই-মার্কেটপ্লেস, জাতীয় জব পোর্টাল তৈরি করা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), সাইবারসিকিউরিটি, সেমিকন্ডাক্টর ডিজাইন এবং রোবটিকস প্রযুক্তিগুলোতে আমাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় স্টার্টআপগুলোকে ইনসেনটিভ প্রদানের মাধ্যমে উৎসাহিত করার বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।

 

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম