এপেক ডিজিটাল ইনোভেশন কংগ্রেসে যোগ দিচ্ছেন টেলিযোগাযোগ মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২২, ১৮:৪৪আপডেট : ১৭ মে ২০২২, ১৮:৪৪

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক (এপেক) ডিজিটাল ইনোভেশন কংগ্রেসে যোগ দিতে মঙ্গলবার (১৭ মে) সিঙ্গাপুর পৌঁছেছেন। সিঙ্গাপুরে ম্যারিনা বে-তে ১৯ থেকে ২০ মে পর্যন্ত দু‘দিন ব্যাপী এই সম্মেলনে মন্ত্রী দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং আসিয়ান ফাউন্ডেশন এই কংগ্রেসের আয়োজন করে। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের কৌশল নির্ধারণ এই কংগ্রেসের লক্ষ্য। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

২০১৯ সালে জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটির (ডাব্লিউএসআইএস) চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশি  মোস্তাফা জব্বার কংগ্রেসে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া কংগ্রেসের সাইড লাইনে বিভিন্ন দেশে শিল্প বাণিজ্যে ডিজিটাল প্রযুক্তি বিশেষ করে ফাইভ-জি‘র প্রয়োগ ও ফলাফল বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবেন।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম