দেশি অ্যাপ স্টোর অ্যাপবাজার

রুশো রহমান
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৮

অ্যাপবাজারের সংবাদ সম্মেলন

যাত্রা শুরু করল দেশের প্রথম অ্যাপস্টোর অ্যাপবাজার। বুধবার ঢাকার বাংলামটরে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পূর্ণাঙ্গভাবে চালু হয় অ্যাপ স্টোরটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান। তিনি বলেন, শিক্ষাক্ষেত্র, ব্যবসা এবং চাকরির প্রতিটি ক্ষেত্রে মোবাইল অ্যাপ্লিকেশন তথা মোবাইল অ্যাপস বর্তমানে একটি নিত্য প্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়েছে। সকালে ঘুম থেকে উঠে কিংবা চায়ের আড্ডায় কোথায় নেই এই অ্যাপের ব্যবহার। অ্যাপবাজার অ্যাপ প্রিয় স্মার্টফোন ব্যবহাকারীদের সেই চাহিদা পূরণ করবে বলে আমি আশা করি। পাশাপাশি দেশীয় অ্যাপ নির্মাতাদের তৈরি অ্যাপ সহজে কেনা-বেচার সুযোগও উন্মুক্ত হলো সবার জন্য।

সংবাদ সম্মেলনে অ্যাপবাজারের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডভান্সড অ্যাপস বাংলাদেশ লিমিটেডের (এএপিবিডি) প্রধান নির্বাহী শফিউল আলম  বিপ্লব বলেন, অ্যাপবাজার থেকে একজন ব্যবহারকারী খুব সহজেই তার পছন্দের অ্যাপ দেশীয় টাকায় কিনতে পারবেন।তিনি আরও  বলেন, অ্যাপবাজারে এখন থেকে অ্যাপ কেনা-বেচা করা যাবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডভান্সড অ্যাপস বাংলাদেশ লিমিটেডের (এএপিবিডি) প্রধান বিপণন কর্মকর্তা আ স ম সালাউদ্দিন, প্রধান জনসংযোগ কর্মকর্তা নাঈম সাকিবসহ অনেকে।

অ্যাপ বাজারের বিস্তারিত ক্লিক করুন www.appbajar.com এই ঠিকানায়।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম