বন্যাকবলিত এলাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইট সংযোগ স্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২২, ১৭:৩৭আপডেট : ১৯ জুন ২০২২, ১৮:০০

বন্যাকবলিত এলাকাগুলোতে ইন্টারনেটসহ নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা সচল রাখতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে সংযোগ স্থাপন শুরু হয়েছে। এ জন্য বাংলাদেশ স‌্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ভি-স‌্যাট যন্ত্রপাতি সরবরাহ করেছে।

রবিবার (১৯ জুন) টেলিযোগাযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিলেট ও সুনামগঞ্জ জেলার বন‌্যাকবলিত এলাকায় স্থাপনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে শনিবার ১২টি ভি-স‌্যাট (ভেরি স্মল অ্যাপারেচার টার্মিনাল) যন্ত্রপাতি হস্তান্তর করা হয়। রবিবার (১৯ জুন) নেত্রকোনা ও উত্তরবঙ্গে ভি-স‌্যাট হাব স্থাপিত হবে।

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের দফতরকে আরও ২৩ সেট ভি-স্যাট যন্ত্রপাতি হস্তান্তরের প্রস্তুতি চলছে। ফলে আরও ২৩টি বন্যা উপদ্রুত এলাকায় জরুরি টেলিযোগাযোগ সেবা স্থাপন করা হবে। এছাড়া ‌বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বন্যাকবলিত এলাকায় নিয়োজিত সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রয়োজন অনুযায়ী আরও ভিস্যাট যন্ত্রপাতি সরবরাহ করতে সক্ষম, যার মাধ্যমে বন্যাকবলিত আরও এলাকায় জরুরি টেলিযোগাযোগ সেবা স্থাপন করা যাবে।  মোবাইল ফোন কোম্পানিগুলোর প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক সচল করার কাজেও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করতে পারবে।

ভি-স্যাট’র মাধ্যমে দুর্যোগকালীন নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিএসসিএল এরই মধ্যে একটি মনিটরিং সেল গঠন করেছে, যেটি মাঠ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে। বন‌্যাকবলিত এলাকায় বিশেষ ব‌্যবস্থায় টেলিযোগাযোগ সেবা চালু রাখার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বানভাসি মানুষদের জন্য প্রত্যেক মোবাইল অপারেটরকে তিনটি করে পৃথক টোল ফ্রি (বিনা খরচে ফোন করার নম্বর) নম্বর চালু করার নির্দেশে দিয়েছেন। নির্দেশনা পেয়ে মোবাইল অপারেটররা টোল ফ্রি নম্বর চালু করেছে। টোল ফ্রি নম্বরগুলো হলো- গ্রামীণফোন: ০১৭৬৯১৭৭২৬৬, ০১৭৬৯১৭৭২৬৭, ০১৭৬৯১৭৭২৬৮ রবি: ০১৮৫২৭৮৮০০০, ০১৮৫২৭৯৮৮০০, ০১৮৫২৮০৪৪৭৭ বাংলালিংক: ০১৯৮৭৭৮১১৪৪, ০১৯৯৩৭৮১১৪৪, ০১৯৯৫৭৮১১৪৪ এবং টেলিটক: ০১৫১৩৯১৮০৯৬, ০১৫১৩৯১৮০৯৭, ০১৫১৩৯১৮০৯৮।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম