দুশ্চিন্তায় ক্রিপ্টোকারেন্সির বিনিয়োগকারীরা

ইশতিয়াক হাসান
২০ জুন ২০২২, ২০:২৬আপডেট : ২০ জুন ২০২২, ২০:২৬

ক্রিপ্টোকারেন্সির জগত এখন অনেকটাই প্রান্তিক অবস্থানে। সোমবার (৯ জুন) সবেমাত্র বিটকয়েনের মূল্য বিশ হাজার ডলারের একটু ওপরে উঠেছে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছে এতে এই শিল্পে বড় ধস নামতে পারে। রয়টার্স জানায়, গত শনিবারই বিটকয়েনের মূল্য নেমে এসেছিল ১৭ হাজার ৫৯২ দশমিক ৭৮ ডলারে। ২০২০ -এর ডিসেম্বরের পর এটাই ছিল সবচেয়ে বড় পতন।

সম্প্রতি এর মূল্য একটু ওপরে উঠলেও তা কেবল পৌঁছেছে ২০ হাজার ৫১০ ডলারে। তারপরও এই বছরের হিসেবে বিটকয়েন তার মান হারিয়েছে ৫৫ শতাংশ। এই মাসের হিসেবে তা ৩৫ শতাংশ।

রয়টার্স জানায়, এর প্রভাব অন্যান্য বড় ক্রিপ্টোকারেন্সিতেও পড়ছে। অনেকেই আশঙ্কা করছে এতে করে হয়তো অনেক বিনিয়োগকারীই সরে যেতে পরে।

জাপানের ক্রিপ্টো লিকুইডিটি প্রোভাইডার বি২সি২ এর চিফ রিস্ক অফিসার অ্যাডাম ফারদিং বলেন, পরিস্থিতি অনেকটাই ২০০৮ সালের মতো মনে হয়েছে আমার কাছে। দেউলিয়া বা লিকুইডেশনের ক্ষেত্রে বিষয়টা ডমিনো ইফেক্টের মতো অবস্থা হয়েছে। বিটকয়েনের পরে ইথারের মূল্য এখন এক হাজার ১২৯ ডলার। এর মূল্যও ইথারের সিম্বোলিক লেভেল এক হাজার ডলারের কাছাকাছি।

শুধু তাই নয় ক্রিপ্টো মার্কেটের পাশাপাশি আমেরিকার স্টক মার্কেটেও হয়েছে পতন। এখন আশঙ্কা করা হচ্ছে বিটকয়েন মূল্য হ্রাসের সঙ্গে সঙ্গে প্রযুক্তি স্টকেও ধ্বস নামতে পারে।

/এইএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম