ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহার করবেন যেভাবে

দায়িদ হাসান মিলন
০১ জুলাই ২০২২, ০৯:০০আপডেট : ০১ জুলাই ২০২২, ০৯:০০

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মেইলিং সার্ভিস হলো গুগলের জিমেইল। বিশ্বের ১৮০ কোটি মানুষ অফিসিয়াল ও ব্যক্তিগত কাজে এই সার্ভিস ব্যবহার করেন। এরমধ্যে স্মার্টফোনের মাধ্যমে মেইলের কাজ করেন ৭৫ শতাংশ ব্যবহারকারী। এই ব্যবহারকারীদের সুবিধার জন্য জিমেইলে এবার অফলাইন সেবা চালু করেছে গুগল।

গুগল জানিয়েছে, ইন্টারনেট সংযোগ ছাড়াই এখন থেকে ব্যবহারকারীরা ইমেইল ওপেন, রিপ্লাই এবং ইমেইল সার্চ করতে পারবেন। যেসব এলাকায় ইন্টারনেট সংযোগ নেই কিংবা সংযোগ দুর্বল সেসব এলাকায় এই সুবিধা খুবই উপকারী হবে।

অফলাইনে জিমেইল সেবা ব্যবহার করবেন যেভাবে

১. অফলাইন সুবিধা ব্যবহার করতে অবশ্যই ক্রোম ব্রাউজার লাগবে। এই সুবিধা ইনকগনিটো মোডে কাজ করবে না। এ কারণে ক্রোম ব্রাউজার এবং স্বাভাবিক মোড নিশ্চিত করতে হবে।

২. ক্রোম থেকে জিমেইলে প্রবেশ করুন।

৩. সেটিংস অপশনে যান।

৪. এখানে 'সি অল সেটিংসে' ক্লিক করুন।

৫. এ পর্যায়ে 'অফলাইন' অপশন পাবেন। এখানে ক্লিক করুন।

৬. এবার এনাবল অফলাইন মেইল নামে একটি অপশন আসবে। এটিতে ক্লিক করতে হবে।

৭. সবশেষে কয়দিনের মেইল আপনি অফলাইনে পড়তে চান তা নির্দিষ্ট করতে পারবেন।

সূত্র: বিজনেস টুডে

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম