বিভিন্ন দেশের সরকারের জন্য বিশেষ ক্লাউড আনলো মাইক্রসফট

ইশতিয়াক হাসান
১৯ জুলাই ২০২২, ২২:৩৪আপডেট : ১৯ জুলাই ২০২২, ২২:৩৪

সরকারি ক্রেতাদের জন্য বিশেষ একটি পাবলিক ক্লাউড উন্মোচন করল মাইক্রসফট। এই ক্লাউডে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ইতালীয় ডিফেন্স গ্রুপ লিওনার্দো এবং বেলজিয়াম টেলিকম প্রতিষ্ঠান প্রক্সিমাসের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ক্লাউডটি উন্মোচন করা হয়। মহামারির সময়ে পাবলিক সেক্টরে বিশেষ ডিজিটাল অগ্রগতি এবং বিশেষ করে অ্যামাজন এবং গুগলের সঙ্গে পাল্লা দিতে এমন সিদ্ধান্ত মাইক্রসফটের।

রয়টার্স জানায়, ২০২৭ সালের মধ্যে বিশ্বব্যাপী সরকারি ক্লাউডের বাজার দাঁড়াতে পারে ৭১.২ বিলিয়ন ডলারে যেখানে ২০২১ সালে এর বাজার ছিল ২৭.৬ বিলিয়ন ডলার।

প্রতিষ্ঠানটির করপোরেট ভাইস প্রেসিডেন্ট কোরি স্যান্ডার্স বলেন, আমরা আশা করছি, গোটা বিশ্বব্যাপী আমাদের ক্রেতা থাকবে। তবে প্রথম কিছু ক্রেতা থাকবে ইউরোপ ভিত্তিক। তিনি আরও বলেন, ক্রেতাদের সঙ্গে একটি প্রাইভেট প্রিভিউ পরিচালনা করা হবে।

মাইক্রসফট জানায়, সর্বাধুনিক প্রযুক্তি এবং কম খরচ ছাড়াও তাদের এই ক্লাউড পণ্যটি ডাটা গভর্নেন্স, সিকিউরিটি কন্ট্রোল, নাগরিকদের গোপনীয়তা, ডাটা রেসিডেন্সিসহ সব ধরনের প্রয়োজনীয়তাই পূরণ করবে।

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম