নতুন রূপে সাজছে ফেসবুকের মেইন ফিড

ইশতিয়াক হাসান
২২ জুলাই ২০২২, ১৮:২৭আপডেট : ২২ জুলাই ২০২২, ১৮:২৭

ফেসবুকের মেইন ফিডকে নতুন করে সাজানো হচ্ছে। নতুন এই ফিডে ফলো করা অ্যাকাউন্টের পরিবর্তে নতুন কনটেন্ট ধারাবাহিকভাবে ডিসকভারিতে আসতে থাকবে। স্টাইলটি অনেকটা ফেসবুকের প্রতিদ্বন্দ্বী টিকটকের মতো করে করা হচ্ছে। এদিকে টিকটকের মতো ছোট ভিডিও ফরম্যাটের ‘রিল’কে খুব দ্রুত বুস্ট করার জন্য বলা হয়েছে মেটা-র কর্মকর্তাদের।

মেটা জানিয়েছে, ফেসবুক চালু করলেই প্রথমে হোম নামে যে মেইন নিউজ ফিড আসে সেখানে ফলো করা হয় না। কিন্তু জনপ্রিয় পোস্টগুলোও আসবে। তার মধ্যে রিল, স্টোরি এগুলোও থাকবে। সেখানে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মেশিন লার্নিং র‌্যাংকিং সিস্টেম থাকবে যেখানে ব্যবহারকারীদের পোস্ট সাজেস্ট করা হবে। আবার আবার পুরোনো স্টাইলে ফিড দেখার জন্যও আলাদা একটা ট্যাব থাকবে ‘ফিড’ নামে। সেখানে ব্যক্তিগত র‍্যাংকিং ছাড়া সব পোস্ট ধারাবাহিকভাবে থাকবে। ফিডে বন্ধুদের পোস্ট, ফলো করা পেজ এবং গ্রুপের পোস্টগুলো দেখা যাবে। ফিডে বিজ্ঞাপন ছাড়া কোনও সাজেস্ট পোস্ট থাকবে না।

রয়টার্স জানায়, ফেসবুকে মূলত টিকটকের সমস্ত অ্যালগরিদমই ব্যবহার করা হবে। ২০১৮ সালে বড় রকমের একটি পরিবর্তনের পর থেকে প্রতিষ্ঠানটি এমন ফিচার আনার চেষ্টা করছে, যেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সবাই বেশি বেশি পোস্ট দেয়। চলতি মাসে প্রতিষ্ঠানটির চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স তার কর্মীদের কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহারে কম্পিউটারকে আরও অধিক ক্ষমতাশীল করতে জিপিইউকে আরও শক্তিশালী করতে বলেন।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম