এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করলো জুম

ইশতিয়াক হাসান
২৫ জুলাই ২০২২, ২০:২৯আপডেট : ২৫ জুলাই ২০২২, ২০:২৯

ক্লাউড ফোন পরিসেবায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করে নিরাপত্তাকে আরও এক ধাপ এগিয়ে নিলো জুম। ব্যবহারকারী এখন চাইলে একক কলে এই পরিষেবাটি চালু করে নিতে পারবে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু থাকলে কলিংয়ের সময় ক্রিপ্টোগ্রাফিক কি’র মাধ্যমে একে নিরাপদ করা হবে যা উভয়পক্ষের রিসিভিং ডিভাইসই শুধু সেটাকে ডিকোড করতে পারবে। ব্যবহারকারী এই পরিষেবাটি ভেরিফাই করতে পারবে অন্য কাউকে সিকিউরিটি কোড পাঠানোর মাধ্যমে।

এনগেজেট জানায়, আপাতত এই পরিষেবাটি পাবে শুধু একই প্রতিষ্ঠানের দুটি জুম অ্যাকাউন্ট থেকে কল করলে। এক্ষেত্রে ব্যবহারকারী দুজনের জুম ফোন ডেস্কটপ অথবা মোবাইল অ্যাপ থাকতে হবে এবং স্বয়ংক্রিয় কল রেকর্ডিং বন্ধ রাখতে হবে। এরপর অ্যাডমিনকে কল অ্যাক্টিভেট হওয়ার আগেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করে নিতে হবে। তবে খুব শিগগিরই গ্রুপ মিটিংয়েও এটা চালু হবে। একেকটি ব্রেকআউট রুমের নিজস্ব এনক্রিপশন কি থাকবে। সেখানে অ্যাকাউন্টের মালিক অথবা অ্যাডমিনকে এটি চালু করে নিতে হবে।

জুম মিটিংয়ে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু হয় ২০২০ এর অক্টোবরে। প্রথমদিকে এর পরিকল্পনা ছিল এই পরিষেবাটি শুধু পেইড অ্যাকাউন্টে থাকবে। পরে এটা উন্মুক্ত করা হয়।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
বিশ্বকাপ, ইউরো জয়ের পর দে লা ফুয়েন্তের মেয়াদ বাড়ালো স্পেন
বিশ্বকাপ, ইউরো জয়ের পর দে লা ফুয়েন্তের মেয়াদ বাড়ালো স্পেন
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি