জিএসএম’র ডিজিটাল নেশন অ্যাওয়ার্ড পেলো গ্রামীণফোন

টেক ডেস্ক
০২ আগস্ট ২০২২, ২১:৪০আপডেট : ০২ আগস্ট ২০২২, ২১:৪০

সবার মাঝে কানেক্টিভিটি সুবিধা সম্প্রসারণের পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কমিউনিটির ক্ষমতায়নে ভূমিকা রাখার জন্য জিএসএম’র ‘দ্য ডিজিটাল নেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে গ্রামীণফোন। উচ্চগতিসম্পন্ন ও সাশ্রয়ী ইন্টারনেট ব্যবহার বৃদ্ধিতে নানা পদক্ষেপ গ্রহণ করে ডিজিটাল বৈষম্য দূর করতে গ্রামীণফোন কাজ করে যাচ্ছে। এছাড়া, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ত্বরান্বিত করে দেশজুড়ে কমিউনিটির ক্ষমতায়নে ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। উল্লেখিত সব ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার কারণেই এ অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্রামীণফোন। মঙ্গলবার (২ আগস্ট) গ্রামীণফোন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।      

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমানের পক্ষে সিঙ্গাপুরের জেডব্লিউ ম্যারিয়ট সাউথ বিচে এই পুরস্কার গ্রহণ করেন গ্রামীণফোনের করপোরেট অ্যাফেয়ার্সের সিনিয়র ডিরেক্টর হোসেন সাদাত। 

এ অর্জন নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, গত ২৫ বছরে বাংলাদেশের ডিজিটাল ক্ষমতায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ডিজিটাল কানেক্টিভিটি পার্টনার হিসেবে মানুষের জীবনের রূপান্তরে এবং ডিজিটাল বৈষম্য কমিয়ে আনতে গ্রামীণফোন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এখনই সময়’ ক্যাম্পেইনের মাধ্যমে এ পুরস্কার অর্জন করে গ্রামীণফোন। গ্রামীণফোনের মোবাইল প্রযুক্তি কীভাবে দেশজুড়ে কমিউনিটির ক্ষমতায়ন ত্বরান্বিত করেছে তা ‘এখনই সময় ভিডিও’র মাধ্যমে তুলে ধরা হয়।

জিএসএমএ’র আয়োজনে মোবাইল ৩৬০ ডিজিটাল নেশনস অ্যাওয়ার্ড, মোবাইল ৩৬০ এশিয়া প্যাসিফিক উদ্যোগের মাধ্যমে মোবাইল খাতের এ অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। এ বছর ১৫টি আবেদনকে সংক্ষিপ্ত মনোনয়ন তালিকায় রাখা হয়।

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম