বঙ্গবন্ধু বাংলাদেশ-জাপান সম্পর্কের ভিত তৈরি করেছেন: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৭

বাংলাদেশ-জাপান সম্পর্ক তুলনাহীন উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘বঙ্গবন্ধু ১৯৭৩ সালে জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-জাপান সম্পর্কের ভিত তৈরি করেছেন। পশ্চিমা দেশ বিশেষ করে ইউরোপ–আমেরিকা থেকে শিল্প বিপ্লবের সূচনা হয়। এশিয়া অঞ্চলে জাপান শিল্পবিপ্লবে ভূমিকা রেখে আমাদের গর্বিত করেছে।’ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের কাছে শেখার অনেক কিছু আছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে জাপান-বাংলাদেশ সম্পর্কোন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘হকস বে অটোমোবাইলস লিমিটেড’-এ স্বত্বাধিকারী আবদুল হকের জাপান সম্রাটের ‘অর্ডার অব দি রাইজিং সান’ পুরস্কার অর্জন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সরকার এবং বেসরকারি খাত যৌথ সহযোগিতা সমৃদ্ধ জাতি বিনির্মাণে ভূমিকা রাখার ক্ষেত্রে আবদুল হক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে উল্লেখ করেন মন্ত্রী। কম্পিউটারের ওপর থেকে ১৯৯৮-৯৯ অর্থবছরে ভ্যাট–ট্যাক্স প্রত্যাহারে তৎকালীন এফবিসিসিআই নেতা আবদুল হকের ভূমিকা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে জাপানের রাষ্টদূত ইতো নাওকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, এফবিসিসিআই‘র সভাপতি জসিম উদ্দিন, সাবেক সভাপতি আবদুল আওয়াল মিন্টু প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

রাষ্ট্রদূত নাওকি ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জাপান সফরকে দুই দেশের সম্পর্কোন্নয়নে ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি ইপিজেড প্রতিষ্ঠার বাংলাদেশে জাপানি বিনিয়োগের বিষয়ে সবিস্তারে তুলে ধরেন।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম