মুদ্রার মান কমলেও দাম বাড়েনি আইফোনের

ইশতিয়াক হাসান
১০ সেপ্টেম্বর ২০২২, ২১:২০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ২১:২০

সম্প্রতি অ্যাপলের নতুন মডেলের ফোন আইফোন ১৪ অবমুক্ত হয়েছে। নতুন এই মডেলে আগের চেয়ে উন্নত ক্যামেরা, দ্রুতগতির প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সংযোজিত হলেও এর মূল্য রাখা হয়েছে আগের মডেলের সমান। যদিও আইফোনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় ধারণা করা হচ্ছিল এর মূল্য ১৫ শতাংশ বেড়ে যেতে পারে বলে জানায় সংবাদ মাধ্যম এপিনিউজ।

সংবাদ মাধ্যমটি জানায়, গত কয়েক বছর হলো আইফোনের প্রত্যেক নতুন মডেলেই ক্যামেরা এবং ব্যাটারি লাইফের ধারাবাহিক উন্নতি হয়ে আসছে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর আইফোন ১৪ এর দাম শুরু হয়েছে ৭৯৯ ডলার থেকে আর আর আইফোন ১৪ প্রো ম্যাক্স এর দাম শুরু হয়েছে এক হাজার ৯৯ ডলার থেকে।

নতুন আইফোন ১৪ তে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা যেখানে আগের মডেলের প্রো এবং প্রো ম্যাক্সে ছিল ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।  এছাড়া অলওয়েজ অন ডিসপ্লে মোড চালু করেছে আইফোনে। যদিও অ্যান্ড্রয়েড ফোনে এই প্রযুক্তি আগে থেকেই চালু আছে।

এছাড়া এবছর নভেম্বর থেকে নতুন আইফোনের সবগুলো মডেলেই স্যাটেলাইট ব্যবহার করে এসওএস মেসেজ পাঠানো যাবে। পাশাপাশি সবগুলো মডেলেই থাকছে একটি বিশেষ সেন্সর যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি দুর্ঘটনা নির্ণয় করতে পারবে।

আইফোন ছাড়াও অ্যাপল ওয়াচ সিরিজ ৮ বের হয়েছে একই দিনে। নতুন এই অ্যাপল ওয়াচে যোগ করা হয়েছে তাপমাত্রার সেন্সর। আইফোন ১৪ এর মতো অ্যাপল ওয়াচও গাড়ি দুর্ঘটনা নির্ণয় করতে পারবে। দামের বেলাতেও গ্রহণ করা হয়েছে আইফোন ১৪ এর নীতি। অর্থাৎ গত বছরের দামেই বিক্রি হবে নতুন অ্যাপল ওয়াচ।  এর দাম শুরু হয়েছে ৩৯৯ ডলার থেকে। চলতি মাসের ১৬ তারিখ থেকে এটি স্টোরগুলোতে পাওয়া যাবে।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
কেন ক্ষতিপূরণ দিতে চায় অ্যাপল, কারা পাবে?
অ্যাপলে নতুন সিইও: পারফরম্যান্স, দাম আর নতুন ফিচারের সমীকরণ
বিদায় নিচ্ছেন টিম কুক, অ্যাপলের সিইও পদে নতুন মুখ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম