নতুন কার্যালয় পেলো কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২২, ২০:১৬আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ২০:১৬

চিঠিপত্রের যুগ শেষ হয়ে গেলেও ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ফলে ডাক সেবা বিকাশের অফুরন্ত সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকায় জিপিওতে মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রচলিত বিপণন ব্যবস্থায় বিক্রেতাদের জায়গায় ডিজিটাল কমার্সের প্রসার লাভ করায় গ্রাহক মোবাইলের বাটন টিপে তার নিত্য ব্যবহারের পণ্য ঘরে বসে পেতে চায়। এর ফলে ডাক ব্যবস্থার বিকাশের সুযোগ আরও বেড়েছে। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ডিজিটাল যুগের উপযোগী ডাক ব্যবস্থা প্রতিষ্ঠায় ডাকঘর ডিজিটাইজেশনের পথনকশা আমরা তৈরি করছি। খুব শিগগিরই তা বাস্তবায়ন শুরু হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, এরই মাঝে কিছু সেবা আমরা ডিজিটালাইজ করেছিও।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক অধিদফতরের মহাপরিচালক মো. ফয়জুল আজিম বক্তৃতা করেন। মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. মহিউদ্দিন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

মন্ত্রী কুরিয়ার সার্ভিসের প্রশাসনিক সিস্টেমসহ মনিটরিং কার্যক্রম পুরোপুরি ডিজিটাইজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, এর ফলে নিয়ন্ত্রণ কার্যক্রমে জবাবদিহির পাশাপাশি মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে, দেশ-জাতি উপকৃত হবে।

তিনি বলেন, ডিজিটাল যুগের উপযোগী ডাক ব্যবস্থা ইতোমধ্যে ১৪টি সর্টিং সেন্টার নির্মাণ ও ডিজিটাইজ করা হচ্ছে। চালু করেছি পিওএস মেশিন। একই সঙ্গে রেলে চিলিং বগি ও ডাকের অন্যান্য গাড়িতে চিলিং ভ্যান চালু করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি।

মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাণিজ্যে আমাদের বড় চ্যালেঞ্জ ছিল চিঠিপত্রের যুগ শেষ হওয়ায় দুর্দশাগ্রস্ত ডাক সার্ভিসকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়া। আমরা ইতোমধ্যে সেটা পেরেছি। দেশব্যাপী ডাকঘরের যে বিশাল অবকাঠামো ও জনবল আছে তা দেশের অন্য প্রতিষ্ঠানের নেই উল্লেখ করেন তিনি। মন্ত্রী মেইলিং ও কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষকে শক্তিশালী করণে যথাযথ কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

ঢাকা জিপিওর প্রশাসনিক কার্যালয়ের তৃতীয় তলায় মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের নতুন এই কার্যালয় উদ্বোধন করা হয়।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
দেশের এক ইঞ্চি জায়গাও ইন্টারনেট সংযুক্তির বাইরে থাকবে না: মোস্তাফা জব্বার
১০ নভেম্বরের মধ্যে কমতে পারে মোবাইল ইন্টারনেটের দাম
‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক