এখন বড় স্ক্রিনের উপযুক্ত ইনস্টাগ্রাম

ইশতিয়াক হাসান
০৯ নভেম্বর ২০২২, ২৩:১৯আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ২৩:১৯

গত বছর ঘোষণা দেওয়ার পর অবশেষে ওয়েব সংস্করণে পরিবর্তন আনা শুরু করলো ইনস্টাগ্রাম। নতুন এই আপডেটে বড় স্ক্রিনের উপযোগী করে তৈরি করা হল ইনস্টাগ্রামের ওয়েব সংস্করণকে। এখন থেকে ওয়েবে ইনস্টাগ্রামকে মোবাইল সংস্করণকে বড় করে দেখার মতো বলে মনে হবে না। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, গত সোমবার থেকে আমরা এই আপডেটটি চালু করেছি। তিনি বলেন, আমরা জানি পৃথিবীর অনেক মানুষই মাল্টিটাস্কিংয়ের জন্য ইনস্টাগ্রামকে ওয়েবে ব্যবহার করেন এবং তাদেরই একটি ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য এটি করা হলো। নতুন সংস্করণটি বড় স্ক্রিনে ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি পরিষ্কার, দ্রুতগতির এবং সহজে ব্যবহারযোগ্য।

এনগেজেট জানায়, ওয়েব সংস্করণে হোম, সার্চ, এক্সপ্লোর, মেসেজ এবং নোটিফিকেশন নতুন একটি সাইডে সরানো হয়েছে। স্টোরিগুলোকে ওপরে দেখানো হবে। আর ব্যবহারকারীর প্রোফাইল সাজেশন এবং মোর অপশনকে ডানপাশ থেকে সরানো হয়েছে। কোনও মেনুর অপশনকে  সিলেক্ট করলে বাম মেনু বার থেকে সেটা আসবে। ফলে এটাকে নেভিগেট করা অনেক সহজ এবং দ্রুততর হবে।

এদিকে নাইনটুফাইভম্যাক জানায়,  নতুন ডিজাইনের জন্য অনেক সহজ হলেও আইপ্যাডের জন্য ডেডিকেটেড কিছু নেই। এ বছরের শুরুর দিকে মোসেরি বলেন, আইপ্যাড আসলে অতটা বড় নয় যেখানে ইনস্টাগ্রাম ডেডিকেটেড কিছু দিতে হবে। সব মিলিয়ে ওয়েব সংস্করণে আগের থেকে একটু ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে বলে মন্তব্য করে সংবাদ মাধ্যম এনগেজেট।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম