দুই প্রকল্প বাতিল করলো মেটা

ইশতিয়াক হাসান
১৩ নভেম্বর ২০২২, ২০:৫৭আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ২০:৫৭

স্মার্ট ডিসপ্লে এবং স্মার্ট ওয়াচের সব প্রজেক্ট বন্ধ করে দেবে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। ফেসবুকের একটি টাউনহল মিটিংয়ে এমন ঘোষণা দেওয়া হয়। সাম্প্রতিক মহামারির সময় যারা হোম অফিস করেছেন তাদের কথা চিন্তা করে ডিভাইসগুলো করেছিল মেটা।

দ্য ইনফর্মেশন জানায়,২০২১ সালে এই পণ্যগুলোর সর্বোচ্চ বিক্রি হয়। বিশ্ববাজারের ১ শতাংশেরও কম বাজার দখল করেছিল এ পণ্যগুলো। সম্ভবত ক্রেতাদের খুব পছন্দ না হওয়ায় এসব ডিভাইস উৎপাদন থেকে সরে আসতে যাচ্ছে মেটা।

এদিকে সংবাদমাধ্যম এনগেজেট জানায়, মেটা এখনও স্মার্টওয়াচ বাজারে আনেনি।  যদিও এটা নিয়ে অনেক জল্পনা কল্পনাই চালু ছিল। সেটা আর বাস্তবে রূপান্তরিত হচ্ছে না যদি না মেটা তার সিদ্ধান্ত বদলায়। প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার অ্যান্ড্রু বোসওয়ার্থ বলেন, স্মার্টওয়াচের এই টিম এখন প্রতিষ্ঠানটির অগমেন্টেড রিয়েলিটি গ্লাস প্রকল্পে কাজ করবে। রিয়েলিটি ল্যাবে মেটার বিনিয়োগ পরিবর্তিত হয়ে এখন এআর প্রকল্পে হবে।

এই ঘোষণা ছাড়াও প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিজনেস পজিশনের ৫৪ শতাংশ লে-অফের ঘোষণা দেন। বাকিরা শুধু টেকনোলজি ক্ষেত্রে কাজ করবেন। এই ঘোষণায় অনেক যোগ্য কর্মীও লে-অফের মধ্যে পড়বে বলে জানায় এনগেজেট। মেটা তাদের ভয়েস এবং ভিডিও কলিংয়ের টিমকে অন্যান্য মেসেজিং টিমের সঙ্গে এক করে ফেলবে।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম