স্মার্টফোনে নতুন যেসব সুবিধা আসছে

দায়িদ হাসান মিলন
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৪

তারহীন স্মার্টফোন চার্জার

প্রযুক্তি খুব দ্রুত পাল্টাচ্ছে। গ্রাহকরাও এগুলো গ্রহণ করছে। স্মার্টফোনের ক্ষেত্রে এসব পরিবর্তন ব্যবহারকারীদের সুবিধা দিচ্ছে আগের যেকোনও সময়ের চেয়ে অনেক বেশি।

এ বছরের মধ্যে স্মার্টফোন ব্যবহারকারীরা নতুন যেসব সুবিধা পাবেন সেগুলো হলো-

১. ব্যবহারকারীরা তারবিহীন চার্জারের মাধ্যমে স্মার্টফোন চার্জ করতে পারবেন এ বছরের মধ্যেই। ইতিমধ্যে কিছু কিছু স্মার্টফোন ব্যবহারকারী এ সুবিধা পাচ্ছেন। তবে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এ বছরের মাঝামাঝি সময় থেকে স্মার্টফোন ব্যবহারকারীদের বিশাল একটি অংশ তারবিহীন চার্জিংয়ের আওতায় চলে আসবে।

এই চার্জিং প্রক্রিয়ার সুবিধা হলো এতে চার্জার সংযুক্ত করার কোনও প্রয়োজন হবে না। এটা এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যখন আপনি বাসায় কিংবা অন্য নির্দিষ্ট কোনও জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে চার্জিং শুরু হবে।

২. এ বছরের মধ্যেই স্মার্টফোন ব্যবহারকারীরা পেতে যাচ্ছেন ডুয়াল ডিসপ্লে। বর্তমানে অনেক স্মার্টফোনের ডিসপ্লে আকারে অনেক বড়। আর এই বড় ডিসপ্লেগুলোর বিকল্প হিসেবেই কাজ করবে ডুয়াল ডিসপ্লে।

৩. অনেকদিন ধরেই বেশিরভাগ স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজ থাকছে ১৬ গিগা। তবে এ বছরেই এটা পরিবর্তন হবে। ১৬ গিগার জায়গায় বেশিরভাগ স্মার্টফোনে যুক্ত হবে ৩২ গিগা ইন্টারনাল স্টোরেজ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম