ইন্টারনেট ব্ল্যাকআউটেও যেভাবে চলবে হোয়াটসঅ্যাপ

ইশতিয়াক হাসান
০৯ জানুয়ারি ২০২৩, ২১:৫৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২১:৫৯

ইন্টারনেট ব্লক বা শাটডাউন হলেও একটি প্রক্সি সার্ভারের মাধ্যমে ব্যবহারকারীরা সবসময়ই যুক্ত থাকবে মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপের অভিভাবক মেটা ইরানের ঘটনার কথা উল্লেখ করে জানায়, ইন্টারনেটের এরকম যেকোনও ব্ল্যাকআউটে কাজ করবে এটি। বিবিসি জানায়, বিশ্বব্যাপী বিনামূল্যে যোগাযোগের প্রত্যয় নিয়ে ভলান্টিয়ার প্রক্সির মাধ্যমে একটি গ্লোবাল কমিউনিটি তৈরির চেষ্টা করছে।

একটি ব্লগপোস্টে হোয়াটসঅ্যাপ জানায়, এভাবে প্রক্সির মাধ্যমে যোগাযোগ চালু থাকলেও এর প্রাইভেসির সর্বোচ্চ লেভেলটি বজায় থাকবে। সেখানে আরও জানানো হয়, এই প্রক্সি সার্ভার ব্যবহারের পরও ব্যবহারকারীর মেসেজগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশন’র মাধ্যমে নিরাপদ থাকবে। ব্যবহারকারীর মেসেজ অন্য কেউ তো দূরের কথা এমনকি প্রক্সি সার্ভার, হোয়াটসঅ্যাপ বা মেটার কোনও ব্যক্তিও সেটি দেখত পারবে না।

প্রক্সি এবং অনলাইন ডাটা কালেকশন প্রতিষ্ঠান অক্সিল্যাবের প্রতিনিধি জুরাস জারসেনাস বলেন, ব্যবহারকারী যদি সরকারি নিষেধাজ্ঞার কবলে পড়েন তাহলে তারা এই বিনামূল্যের এবং সেন্সরবিহীন ইন্টারনেট প্রক্সির মাধ্যমে পুনরায় সংযুক্ত হতে পারবেন। তিনি আরও বলেন, যেকোনও ম্যালিসিয়াস অ্যাক্টরের কারণে ইন্টারনেট যদি ব্লক করা হয় তাহলেও বিশ্বের যেকোনও প্রান্তের ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারবে।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
হোয়াটসঅ্যাপের মতো নতুন মেসেজিং অ্যাপ আনছে এক্স, থাকছে যেসব সুবিধা
হোয়াটসঅ্যাপে আসছে ‘স্পয়লার’ ফিচার, ট্যাপ না করলে দেখা যাবে না বার্তা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম